এক্সপ্লোর

PM Modi News: মোদির ৩৮ বার বিদেশ সফরে 'বিরাট খরচ'! ব্যয়ের হিসেব দিল কেন্দ্র!

Narendra Modi Foreign Trip: গত তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোট ব্যয় সম্পর্কে তথ্য সর্ব সমক্ষে আনার দাবিও জানিয়েছিলেন।

নয়া দিল্লি: মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর করে থাকেন। সম্প্রতি তিনি মরিশাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন। এরই মধ্যে সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানতে চান প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য কত খরচ হয়েছে? 

গত তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোট ব্যয় সম্পর্কে তথ্য সর্ব সমক্ষে আনার দাবিও জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। 

সেই মোতাবেক বৃহস্পতিবার রাজ্যসভায় একটি লিখিত উত্তর জমা দেন বিদেশ প্রতিমন্ত্রী। ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন, লন্ডনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানবন্দর, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার বাড়ি

বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যসভায় জানিয়েছেন একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে মোদির মার্কিন সফরে। কেবল সেই সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি। ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। আবার ২০২২ সালের মে মাসে নেপাল সফরে খরচ হয়েছিল মাত্র ৮০ লক্ষ টাকার কিছু বেশি। এই খরচের মধ্যে রয়েছে হোটেলে থাকা, পরিবহন এবং অন্যান্য খরচ। রিপোর্ট অনুসারে অতিরিক্তভাবে, নিরাপত্তা এবং মিডিয়া প্রতিনিধিদলের জন্য অর্থ ব্যয় করা হয়েছিল।

২০২২ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া সফর করেন। ২০২৩ সালে তিনি অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিসের মতো দেশ ভ্রমণ করেন। ২০২৪ সালে তার বিদেশ সফরের মধ্যে ছিল পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইতালি, ব্রাজিল।                                                                        
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget