এক্সপ্লোর

London Airport: লন্ডনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বন্ধ বিমানবন্দর, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার বাড়ি

Heathrow Airport Closed: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ১৬ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 

নয়া দিল্লি: লন্ডনের একটি সাবস্টেশনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ পরিস্থিতি। মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হল হিথরো বিমানবন্দর। এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হল নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা। এই ঘটনার জের ধরে শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ১৬ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 

বিবিসি সূত্রে খবর, ১৫০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে তারা ১০টি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং ২০০ মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের - লন্ডনের হিলিংডন বরোর হেইস-এ অবস্থিত সাবস্টেশনটি থেকে ভয়াবহ ধোঁয়া বেরিয়ে আসায় পার্শ্ববর্তী এলাকার স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, সোশাল মিডিয়া পোস্টে হিথরো বিমানবন্দরের তরফে বলা হয়েছে, এই মুহূর্তে যাত্রীদের ভ্রমণ না করার। আরও বিস্তারিত জানার জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। "বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার কারণে, হিথরো উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথরো ২১ মার্চ রাত ১১.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।" 

বিমানবন্দরের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "যদিও দমকল কর্মীরা কাজ করছে, আমাদের কাছে স্পষ্ট নয় যে কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে ফিরিয়ে আনা যাবে। আমরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।"

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 অনুসারে, বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে যে তারা "আগামী দিনগুলিতে বিমান পরিষেবা ব্যাঘাতের আশঙ্কা করছে"। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget