এক্সপ্লোর

Plane Accident News: চাষের জমিতে সজোরে আছাড়, তিন টুকরো হয়ে গেল বিমান, ভয়ঙ্কর দুর্ঘটনা কর্নাটকে

Plane Crash News: কর্নাটকের বিজয়ওয়াড়ার বাবালেশ্বর তালুকের ম্যাঙ্গালুরু গ্রামে এই ঘটনা ঘটে।

বিজয়পুরা: প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বিমান। মাঝ আকাশে হঠাৎই বিপত্তি দেখা দেয়। আর তাতেই টালমাটাল অবস্থা দেখা দেয়। শেষ পর্যন্ত উল্টো হয়ে খোলা চাষের জমিতে আছাড় খায় প্রাইভেট বিমানটি। (Plane Crash News)

কর্নাটকের বিজয়ওয়াড়ার বাবালেশ্বর তালুকের ম্যাঙ্গালুরু গ্রামে এই ঘটনা ঘটে। সেখানে একটি প্রাইভেট বিমান উড়িয়ে প্রশিক্ষণ চলছিল। দুই আসন বিশিষ্ট বিমানটিতে সওয়ার ছিলেন পাইলট-সহ আরও এক জন। হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। (Plane Accident News)

রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশেই টালমাটাল অবস্থা দেখা দেয়। বিপদ বুঝে প্যারাশ্য়ুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাইলট ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তি। বিমানটি মাটিতে সজোরে আছড়ে পড়ে এবং তিনটি টুকরো হয়ে যায়। 

ওই দু’জনও আহত হয়েছেন বলে খবর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ওই দু’জন আপাতত বিপন্মুক্ত বলেই জানা যাচ্ছে। বিমানটি কালাবুর্গি থেকে বেলগাভি যাচ্ছিল। কী করে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে একাধিক তত্ত্ব উঠে আসছে।

দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বিমানের সামনের অংশ একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বিমানটি Red Bird Aviation সংস্থার। মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পাইলট অন্যজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

বেসামরিক বিমান পরিবণ মন্ত্রক জানিয়েছে, বিমানটি ৫০ বছর পুরনো Cessna 172 বিমান। বিমানে পর্যাপ্ত জ্বালানিই ছিল না। তাতেই ভেঙে পড়ে বিমানটি। বিমানটি ১৯৭৫ সালে তৈরি। ২০২৩ সালের ২৩ মে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন দেওয়া হয়। যে পাইলট ছিলেন বিমানে, তাঁর ৭৩৪ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। RedBird Flight Academy-তে ৪৮টি বিমান রয়েছে। তাদের প্রশিক্ষণের অনুমোদন রয়েছে ২০৩০ সালের ২২ জুলাই পর্যন্ত। পাইলট ইন কম্যান্ড এবং প্রশিক্ষণরত পাইলট বিমানে জ্বালানি ভরতে গিয়েছিলেন বলে উঠছে অভিযোগ। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget