এক্সপ্লোর

Legislative Council Proposal: বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ মন্ত্রিসভার বৈঠকে, ফিরছে ৫০ বছর আগের প্রথা

সরকারি নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাশ হয়েছে।

কলকাতা: বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সরকারি নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাশ হয়েছে সোমবার। পাশাপাশি, কোভিড চিকিৎসায় বিভিন্ন হাসপাতালের স্যাটেলাইট সেন্টারের প্রস্তাবও পাশ হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় এসে বিধান পরিষদ গঠনের পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা প্রকাশের সময়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বিধানসভা ভোটে যাঁরা লড়াই করার সুযোগ পেলেন না, আগামিদিনে রাজ্যে বিধান পরিষদ গঠন করে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে।

প্রার্থী তালিকা প্রকাশের সময়ে মমতা জানিয়েছিলেন, অমিত মিত্র পূর্ণেন্দু বসু-সহ কয়েকজনকে এ বার প্রার্থী করা যায়নি। পূর্ণেন্দু দলের কাজে ব্যস্ত ছিলেন। অমিত মিত্রেরও শরীর ভাল নয়। পাশপাশি, এ বার তৃণমূলের প্রবীণ নেতাদের অনেকেই প্রার্থী হননি এবং উত্তরবঙ্গের তৃণমূলের বেশকিছু নেতা ভোটে পরাজিত হয়েছেন, সেই জন্য বিধান পরিষদ গঠনের লক্ষ্যে নতুন ভাবে উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, এবারের ২০২১-এর নির্বাচনে জিতেও মন্ত্রিসভায় স্থান পাননি তাপস রায়, তপন দাশগুপ্ত, নির্মল মাঝি, মন্টুরাম পাখিরা, গিয়াসুদ্দিন মোল্লা, আশিস বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র। অন্যদিকে, গতবার মন্ত্রিসভায় থাকলেও এবার প্রার্থী হননি পূর্ণেন্দু বসু। এ ছাড়াও রয়েছেন বাচ্চু হাঁসদা, রেজ্জাক মোল্লা, রত্না কর ঘোষ। তবে প্রার্থী না হলেও অর্থমন্ত্রীর পদ পেয়েছেন অমিত মিত্রই।

উল্লেখ্য, রাজ্যে বিধান পরিষদ গড়তে গেলে সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করানো প্রয়োজন এরপরেও রয়েছে একাধিক ধাপ। রাজ্যের বিধানসভার পাশাপাশি সংসদের দুই কক্ষেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও বিল পাশ করাতে হয়। ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই বিধান পরিষদ গঠনের লক্ষ্যে কিছুটা এগিয়েছিলেন মমতা। তবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না থাকায় মাঝপথেই তা আটকে যায়। এর আগেও রাজ্যে বিধান পরিষদ ছিল। তবে ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্তি ঘটে। তবে মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের ফিরছে পুরনো প্রথা।

সেরা শিরোনাম

Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget