এক্সপ্লোর

Punjab Night Curfew : বাড়ছে করোনা, নাইট কার্ফু এবার পঞ্জাবেও

সরকারি অফিসের কর্মীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

চণ্ডীগড় : ৩০ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফুর মেয়াদ বাড়াল পঞ্জাব সরকার। রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু চলবে। একইসঙ্গে রাজ্যে রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বুধবার একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজনৈতিক জমায়েতের নিষেধাজ্ঞা যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন এবং এপিডেমিকস ডিজিজেস অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে রাজ্যের ১২ জেলায় নাইট কার্ফু বলবৎ ছিল। এখন থেকে গোটা রাজ্যে ২২ জেলাতেই চালু হবে। নাইট কার্ফুর পাশাপাশি মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। বিয়ে ও শেষযাত্রার অনুষ্ঠানে যোগদানকারীদের সংখ্যা কমানো হচ্ছে। এখন থেকে ইনডোর অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন এবং আউটডোর অনুষ্ঠানে সর্বাধিক ১০০ জন অংশ নিতে পারবেন।    

সমস্ত সরকারি অফিসে কাজ চলাকালীন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। মলের ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা আছে অবশ্য। যেতে পারবেন ক্রেতারা। তবে যে কোনও দোকানে একেবারে দশজনের বেশি নয়। আগের নির্দেশিকা অনুযায়ী, গোটা মলে একবারে একশোজনের বেশি লোকের প্রবেশে অনুমতি ছিল না। নতুন নির্দেশিকা অনুযায়ী, কুড়িটি দোকানে ২০০-র বেশি লোক একেবারে ঢুকতে পারবেন না। 

শুধু মঙ্গলবারে কোভিড আক্রান্ত হয়ে পঞ্জাবে মারা গিয়েছেন ৬২ জন। এই নিয়ে সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,২১৬ জন। নতুন করে আক্রান্ত ২,৯২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৫৭ জন। মুখ্যমন্ত্রী তাঁর সাপ্তাহিক পরিস্থিতি পর্যালোচনায় ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  তিনি জানান, পঞ্জাবে কোভিড ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ UK স্ট্রেনের। ভাইরাসের বাড়বাড়ন্ত আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে জানান তিনি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার উদ্বেগ আরও বাড়িয়েছে। নতুন  করে আক্রান্ত এক লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget