এক্সপ্লোর

Punjab News: তরুণী সহপাঠীর মাথায় গুলি, পরমহূর্তেই নিজের মাথাতেও গুলি করলেন আইনের প্রথম বর্ষের ছাত্র

Punjab News: পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ কেন সন্দীপকে খুন করলেন, তার কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।

Punjab News: তরুণী সহপাঠীকে খুনের পর নিজেকেও শেষ করে দিয়েছেন আইনের প্রথম বর্ষের এক ছাত্র। পঞ্জাবে ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর, প্রথমে তরুণীকে গুলি করেন ওই পড়ুয়া। তারপর নিজেকেও গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত পড়ুয়াকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুরো ঘটনা ধরে পড়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, তরুণীর নাম সন্দীপ কউর এবং অভিযুক্ত পড়ুয়ার নাম প্রিন্স রাজ। পঞ্জাবে নৌশেরা পান্নুয়ানের বাসিন্দা ছিলেন ওই তরুণী। আর অভিযুক্ত জলন্ধর জেলার মাল্লিয়ানের গ্রামের বাসিন্দা। 

সিসিটিভিতে দেখা গিয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ক্লাসে ঢুকেছেন প্রিন্স রাজ নামের অভিযুক্ত তরুণ। ক্লাসে ঢুকে সন্দীপের পাশ দিয়েই হেঁটে যান রাজ। সিসিটিভি ফুটেজ দেখে অনুমান, সন্দীপ হয়তো কিছু বলেছিলেন রাজকে। যদিও রাজ কোনও উত্তর দেননি বলেই দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। এরপর ক্লাস থেকে বেরিয়ে যান সন্দীপ। পিছু নেন রাজ। সঙ্গে ছিলেন আরেকজন। এই পড়ুয়ার পরিচয় প্রকাশ্যে আসেনি। পুলিশ এই তৃতীয় পড়ুয়ার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই তৃতীয়জন তরুণী ছিলেন। 

এরপর ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই তৃতীয় পড়ুয়া বেশ হাসাহাসি করতে করতে ক্লাসরুমের পিছনে দিকে নিয়ে যাচ্ছেন রাজ এবং সন্দীপকে। একটি বেঞ্চে বসেন সন্দীপ এবং ওই ছাত্রী। আর তাঁদের সামনে বসেন রাজ। এরপর রাজকে উঠে দাঁড়াতে দেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে পড়েন সন্দীপও। সেই সময়েই দেখা যায় ব্যাগ থেকে পিস্তল বের করেছে রাজ। তারপর পিছন ঘুরে সটান সন্দীপের মাথায় গুলি করেন তিনি। তারপর একটু পিছিয়ে গিয়ে নিজের মাথাতেও গুলি করেন রাজ। হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। 

গোটা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান তৃতীয় পড়ুয়া। প্রথমে ওই জায়গা ছেড়ে চলে যান তিনি। তারপর একবার ফিরে এসে দেখার চেষ্টা করেন সন্দীপ বেঁচে রয়েছেন কিনা। এরপর ক্লাসরুমের বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান ওই তৃতীয় পড়ুয়া। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ কেন সন্দীপকে খুন করলেন, তার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, পঞ্জাবের উসমা গ্রামের ওই আইন কলেজের প্রথম বর্ষেরই ছাত্রছাত্রী ছিলেন রাজ এবং সন্দীপ। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। রাজ নামের ওই ছাত্র কেন এমন কাণ্ড ঘটালেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget