এক্সপ্লোর

Kangana Ranaut: লাগাতার বিতর্কিত মন্তব্য, এবার কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি এই শিল্পীর

Jasbir Jassi: 'দিল লে গয়ি কুড়ি', 'লউঙ্গদা লশকরা'র মতে জনপ্রিয় গানের জন্য পরিচিত জসবীর।

নয়াদিল্লি: রাজনীতিতে এসেও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন কঙ্গনা রানাউত। কখনও কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য, কখনও আবার জাতির জনক মহাত্মা গাঁধীকে নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক। বিজেপি-র তারকা সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ দলের নেতারাই। সেই আবহে এবার কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জসবীর জসসি। পঞ্জাব নিয়ে লাগাতার যে ধরনের মন্তব্য করে চলেছেন কঙ্গনা, এর পাল্টা কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। (Kangana Ranaut)

'দিল লে গয়ি কুড়ি', 'লউঙ্গদা লশকরা'র মতে জনপ্রিয় গানের জন্য পরিচিত জসবীর। কঙ্গনা পঞ্জাবের বদনাম করছেন বলে এবার সরব হয়েছেন তিনি। জসবীর জানিয়েছেন, পঞ্জাব নিয়ে যদি কুকথা চালিয়ে যান কঙ্গনা, তাহলে তিনিও কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করতে বাধ্য হবেন, যা কঙ্গনার জন্য মোটেই শুভ হবে না বলে দাবি জসবীরের। (Jasbir Jassi)

একান্ত সাক্ষাৎকার বা সোশ্যাল মিডিয়াতেই নয়, সম্প্রতি হিমাচলপ্রদেশে একটি সভা থেকেও পঞ্জাব নিয়ে মুখ খোলেন কঙ্গনা। পঞ্জাব মাদকের নেশায় আসক্ত, পঞ্জাবের যুবসমাজ সুরায় আসক্ত বলে মন্তব্য করেন তিনি। পরস্পরের প্রতিবেশী হলেও, পঞ্জাব এবং হিমাচলের মধ্যে আকাশ-পাতাল তফাত হলেও মন্তব্য করেন। পঞ্জাবের সঙ্গে মেলামেশা নিয়েও হিমাচলের যুবসমাজকে সতর্ক করতে শোনা যায় কঙ্গনাকে। 

এতেই কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছেন জসবীর। তাঁর বক্তব্য, "পঞ্জাবকে বার বার যেভাবে নিশানা করে চলেছেন উনি (কঙ্গনা), তাতে মুখ খুলতে বাধ্য হচ্ছি আমি। দিল্লিতে একবার আমার গাড়িতেই বল নেশায় সুরার পান করে মত্ত হয়েছিলেন কঙ্গনা। আর এক মহিলাও ছিলেন গাড়িতে। নিজের উপর কোনও নিয়ন্ত্রণই ছিল না কঙ্গনার। উনি নিজে যে পরিমাণ মদ্যপান করেছেন, যে পরিমাণ মাদক সেবন করেছেন, অন্য কেউ তা করেছেন বলে মনে হয় না আমরা। পঞ্জাব নিয়ে কথা বলা বন্ধ না করলে, ওঁর সব কাহিনি ফাঁস করে দেব আমি।"

জসবীর জানিয়েছেন, কোনও মহিলার নামে প্রকাশ্যে কুৎসা করার পক্ষে নন তিনি। কিন্তু পঞ্জাবকে যেভাবে বদনাম করে চলেছেন কঙ্গনা, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন জসবীর। তাঁর কথায়, "কঙ্গনার কথায় কোনও গুরুত্ব দেওয়াই উচিত নয়। মানসিক রোগী উনি। পুরোপুরি ভারসাম্য হারিয়েছেন। মানসিক স্বাস্থ্য একেবারেই ঠিক নেই। অত্যন্ত বিপজ্জনক বিষয় যে, এমন মূর্খ লোকজন সংসদে বসেন এবং দেশের জন্য সিদ্ধান্ত নেন।" জসবীরের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি কঙ্গনা।

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget