এক্সপ্লোর

Priyanka Senapati :'পাক গুপ্তচর' জ্যোতির সঙ্গে মাখামাখি, গিয়েছিলেন পাকিস্তানের কর্তারপুরেও, সন্দেহে পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কাও

Puri Based Youtuber Priyanka Senapati: রাশি রাশি সন্দেহ দানা বাঁধছে । তদন্তে উঠে আসছে এমন কিছু তথ্য, যা চোখ কপালে ওঠাবে। 

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে  হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রকে। জ্যোতিকে নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে উঠেছে এসেছে আরেক ইউটিউবারের নাম। জ্যোতি মালহোত্রর বন্ধু প্রিয়ঙ্কা সেনাপতি। পুরীর এই জনপ্রিয় ইউটিউবারও এখন গোয়েন্দাদের স্ক্যানারে। তার বিরুদ্ধেও রাশি রাশি সন্দেহ দানা বাঁধছে । তদন্তে উঠে আসছে এমন কিছু তথ্য, যা চোখ কপালে ওঠাবে। 

জ্যোতি মালহোত্রকে সাহায্য করার জন্য পুরীর বাসিন্দা ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গিয়েছে, সাত-আট মাসে আগে পুরীতে আসতে জ্যোতি মালহোত্রকে সাহায্য করেছিলেন এই প্রিয়ঙ্কা। জানালেন পুরীর পুলিশ সুপার। চার সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরেও গিয়েছিলেন প্রিয়ঙ্কা সেনাপতি। তদন্তে পুলিশ অফিসারদের মুখোমুখি হয়ে জানিয়েছেন  পুরীর ইউটিউবারের বাবা রাজকিশোর সেনাপতি। তবে প্রিয়ঙ্কা কিন্তু জ্যোতি মালহোত্রর সঙ্গে যাননি বলেই বলেছেন তাঁর বাবা।তাঁর দাবি, মেয়ের কোনও দেশবিরোধী কার্যকলাপে কোনও ভূমিকা নেই। জ্যোতি মালহোত্রর বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে, তার সম্পর্কে প্রিয়ঙ্কার কোনও ধারণা ছিল না । এই পরিস্থিতিতে প্রিয়ঙ্কা সেনাপতি যদিও জানিয়েছেন, তিনি তদন্তে সবরকমভাবে সাহায্যে প্রস্তুত। 

কী কী তথ্য উঠে আসছে পুরীর ইউটিউবারের নামে ?              

পুরী শহরের ডিএসপির নেতৃত্বে একটি পুলিশ দল প্রিয়াঙ্কার বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। দলে ছিলেন টাউন থানার আইআইসি গোকুল রঞ্জন দাস এবং সিংহদ্বার থানার আইআইসি শ্বেতাপদ্ম দাস। পুরীর মহিলা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় সাফাই দিয়েছেন, ধৃত জ্যোতি কেবলই তাঁর একজন বন্ধু । ইউটিউবের মাধ্যমেই তাঁর সংস্পর্শে আসা প্রিয়ঙ্কার। তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে নাকি কিছুই জানতেন না তিনি। যদি তিনি জানতেন যে, শত্রু-দেশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে জ্যোতি, তাহলে তাঁর সংস্পর্শে আসতেন না। 

 Kartarpur Corridor Guide ভিডিও পোস্ট প্রিয়ঙ্কার                      

পুরীর এই কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবে ১৪,৬০০ জন সাবস্ক্রাইবার আছে বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে ২০,০০০ ফলোয়ার রয়েছে তাঁর। তিনি ওড়িশা এবং দেশের অন্যান্য জায়গায় তাঁর ভ্রমণের ভিডিও পোস্ট করেন।
গত ২৫শে মার্চ, প্রিয়াঙ্কা সেনাপতি তার ইউটিউব চ্যানেল 'Prii_vlogs'-এ "Odia Girl in Pakistan | Kartarpur Corridor Guide | Odia Vlog" শিরোনামে সফরের একটি ভিডিও পোস্ট করেছিলেন। 

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget