এক্সপ্লোর

Pakistan Earthquake : ১৫ দিনে ৩ বার ভূমিকম্প, আবারও থরথর করে কাঁপল পাকিস্তান, কী ঘটছে সেখানে ?

পাকিস্তানের সঙ্গে সঙ্গে চিন ও মায়ানমারেও সম্প্রতি ভূমিকম্প হয়। তবে কোনওটির আঘাতেই বিরাট ক্ষয়ক্ষতি হয়নি। 

পাকিস্তানে আবারও ভূমিকম্প। আবারও কেঁপে উঠলো মাটি।  রবিবার রাতে পাকিস্তানের কিছু অংশে ফের ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়। এর তীব্রতা ছিল ৪.৭। যদিও এখনও ক্ষয়ক্ষতির খবর নেই। গত সোমবারও পাকিস্তানে ভূমিকম্প হয়। গত ১৫ দিনে এটি তৃতীয় ভূমিকম্পের ঘটনা। পাকিস্তানের সঙ্গে সঙ্গে চিন ও মায়ানমারেও সম্প্রতি ভূমিকম্প হয়। তবে কোনওটির আঘাতেই বিরাট ক্ষয়ক্ষতি হয়নি। 

এআরওয়াই নিউজের খবরে দাবি, রবিবার রাতে পাকিস্তানের সোয়াত জেলার আশেপাশে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ২০৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালায় প্রায়ই ভূমিকম্প হয়। মিংগোরি ও তার আশপাশের এলাকা সহ সোয়াতের অনেক অংশে ভূমিকম্পের ধাক্কা বোঝা গিয়েছে। 

গত ১৫ দিনে তিনবার পাকিস্তানে ভূমিকম্প হল

সম্প্রতি পাকিস্তানে বারবার ভূমিকম্প হয়েছে। এর আগে ১২ মে এবং ৫ মে পাকিস্তানে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়, যার ফলে  আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫ মে দুপুর ৪ টে নাগাদ ফের ভূমিকম্প আঘাত হানে, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.২ । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী,  সেই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তানের উত্তরাঞ্চলে, ৩৬.৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভয়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসে মানুষ। তার আগে ১২ এপ্রিল ভূমিকম্পের তীব্র ধাক্কা অনুভূত হয়েছিল পাকিস্তানে । রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল  ৫.৮।  জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয় সে-বার। 

কেন বারবার ভূমিকম্প হয় পাকিস্তানে 

কেন বারবার দুলে উঠছে পাকিস্তান? আসলে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং অধিকৃত গিলগিট-বালটিস্তান ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। আর পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের নীচে রয়েছে ভারতীয় প্লেট। এই দুই প্লেটের সরণ ও সংঘর্ষের অভিঘাতেই  এই কম্পন বলে মনে করা হচ্ছে। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেট বারবার স্থানবদল করে , তার ফলেই মাটি কেঁপে ওঠে। 

গ্রিসেও আসে ভূমিকম্প                  

পাকিস্তানের পর গ্রিসেও ভূমিকম্পের ধাক্কা আসে। গ্রিস ও দক্ষিণ ইতালির মাঝামাঝি সোমবার সকালে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়। এর তীব্রতা ৬ এর বেশি মাপা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। 

ইনপুট - আইএএনএস

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget