এক্সপ্লোর

এবার পুতিনের মুখপাত্র পেসকভ, তাঁর স্ত্রীও কোভিড-১৯ পজিটিভ, ভর্তি হাসপাতালে

রাশিয়ার ক্ষমতার অলিন্দে হানা দিয়েছে করোনাভাইরাস। প্রধানমন্ত্রী মিস্টুশিন ৩০ এপ্রিল টেস্টে পজিটিভ ধরা পড়েন। রুশ নির্মাণ মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ, সংস্কৃতিমন্ত্রী ওলগা লুবিমোভাও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বাড়িতেই তাঁদের চিকিত্সা চলছে।

মস্কো: রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিস্টুশিনের পর নোভেল করোনাভাইরাস পজিটিভ হওয়া, হাসপাতালে চিকিত্সাধীন থাকার কথা নিশ্চিত করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র অর্থাত ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন, ঠিকই খবর। আমি অসুস্থ। চিকিত্সাধীন রয়েছি। গত ২০ বছর ধরে পুতিনের সঙ্গে কাজ করা পেসকভ রাশিয়ার ঘরে ঘরে পরিচিত। কোভিড ১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করার পাশাপাশি তিনি সংবাদ সংস্থা ইতার তাসকে এক মাসের ওপর পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাত্ বা যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন। রুশ সংবাদসংস্থা রিয়া নোভস্তির ক্রেমলিন পুল-এর সাংবাদিকরা জানিয়েছেন, প্রেস সেক্রেটারিকে শেষ জনসমক্ষে দেখা গিয়েছে ১২দিন আগে। পেসকভের স্ত্রী, রাশিয়ার হয়ে অলিম্পিকে আইস ডান্সিংয়ে সোনাবিজয়ী তাতিয়ানা নাভকাও হাসপাতালে ভর্তি। তাতিয়ানা একটি সংবাদ সংস্থাকে বলেছেন, পরিবারের বাকিদের সংক্রমণ থেকে রক্ষা করতেই তাঁরা স্বামী-স্ত্রী নিজেদের সরিয়ে নিয়েছেন। তিনি বলেছেন, আমরা ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছি। সব ঠিক আছে। প্রায় দুদিন বাদে আমার অবস্থার উন্নতি হয়েছে, সব কিছু স্বাভাবিক। খুব বেশি তাপমাত্রাও নেই। লোকে যে বলে মেয়েরা কষ্ট সহ্য করতে পারে, কথাটা বোধহয় সত্যি। দিমিত্রিও ঠিক আছে। স্থিতিশীল। রাশিয়ার ক্ষমতার অলিন্দে হানা দিয়েছে করোনাভাইরাস। প্রধানমন্ত্রী মিস্টুশিন ৩০ এপ্রিল টেস্টে পজিটিভ ধরা পড়েন। তারপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই আছেন। তবে তাঁর সঙ্গে প্রতিদিন কথা হয় বলে জানিয়েছেন পুতিন, গত শুক্রবার মিস্টুশিন ভিডিও লিঙ্কের মাধ্যমে এক জনসভায় অংশগ্রহণ করেন। তবে তাঁর কাজের সিংহভাগই সামলাচ্ছেন ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসভ। রুশ নির্মাণ মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ, সংস্কৃতিমন্ত্রী ওলগা লুবিমোভাও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বাড়িতেই তাঁদের চিকিত্সা চলছে। ৫২ বছর বয়সি পেসকভ রুশ বিদেশমন্ত্রকের কূটনীতিক হিসাবে কেরিয়ার শুরু করেন। রুশ ভাষা ছাড়াও ইংরেজি, তুর্কি, আরবি বলতে পারেন। নয়ের দশকে আঙ্কারায় রুশ দূতাবাসে চাকরির পর ২০০০ সালে তিনি পুতিনের টিমে যোগ দেন,তখন থেকেই তিনি ক্রেমলিনের মুখপাত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget