এক্সপ্লোর

Viral Video: স্নেহের সঙ্গে আগলে রেখেছিলেন, সেই জুকিপারকেই আক্রমণ করল পাইথন

যে ভিডিও পোস্ট করেছেন জে ব্রিউয়ার সেখানে নিজেই বলে ফেলেছেন যে সরীসৃপটিকে তিনি ভালবাসতেন তার এমন আক্রমণে কিছুটা অবাকই।

নয়া দিল্লি: তিনি সরীসৃপ ভালবাসেন। সাপ, কুমির ভাললাগার তালিকা লম্বা। এই ঠান্ডা রক্তের প্রাণীদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানার জু-কিপার জে ব্রিউয়ার। কিন্তু যাদের ভালবাসেন সেই প্রাণী যদি আক্রমণ করে, ভালবাসা চুরমার হয়?

সম্প্রতি যে ভিডিও পোস্ট করেছেন জে ব্রিউয়ার সেখানে নিজেই বলে ফেলেছেন যে সরীসৃপটিকে তিনি ভালবাসতেন তার এমন আক্রমণে কিছুটা অবাকই। সেই পাইথনটিকে সাহায্যই করতে গিয়েছিলেন তিনি। পাইথন ডিমটি যাতে নষ্ট না হয়, সেই কাজই করতে গিয়েছিলেন জে। কিন্তু এরপর হঠাৎই আক্রমণের মুখে পড়েন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। 

ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। প্রায় ১০ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে টেবিলের উপর রাখা রয়েছে একটি ছাইরঙা পাইথন। কিন্তু এরপর হঠাৎই জু কিপারকে আক্রমণ করে বসে পাইথনটি। বিশাল চেহারার সাপের এমন আক্রমণের হাত থেকে কোনও রকমে রক্ষা পেয়েছেন জু কিপার। 

এই ভিডিওটি দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। এদের অনেকের মতে ভাল কাজ করতে গেলে এমন বিপদের মুখেই পড়তে হয় হয়তো। সময় যত গড়াচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ভিডিওটি। নেটমহলের কমেন্টের বন্যা বইছে ওই পোস্টে। অনেকে বলেছেন তাঁরা এই ভিডিওটি দেখে কেবল শিউরে উঠেছেন তা নয় রীতিমত ভয়ও পেয়েছেন। 

জুকিপারকে অনেকে পরামর্শ দিয়েছেন খুব সাবধানে এই সকল সরীসৃপের পরিচর্যা করতে। অনেকেই আবার স্মরণ করিয়ে দিয়েছেন প্রাণীপ্রেমিক স্টিভ আরউইনের মৃত্যুর কথা। তিনিও সরীসৃপ পছন্দ করতেন। কিন্তু স্টিং রে-এর আক্রমণে তাঁর মৃত্যু আজও ভোলেনি বিশ্ব। 

যদি জু কিপার জানিয়েছেন এই প্রথমবার তিনি এমন আক্রমণের মুখোমুখি হননি। এর আগেও অনেক পাইথন তাঁকে আক্রমণ করেছেন। তেমন বেশ কিছু ভিডিও তিনি পোস্টও করেছেন। ইনস্টায় একটি ভিডিওতে দেখা গিয়েছে ১১৩ কেজি একটি সাপ ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget