এক্সপ্লোর

Raghav Chadha Joins BJP : ১৫ বছর আপে থেকে বিজেপিতে ! ঝাঁটা ছেড়ে কেন পদ্মফুলে রাঘব চাড্ডা ? মুখ খুললেন নিজেই

Raghav Chadha joins BJP : ১৫ বছরে আম আদমি পার্টির সঙ্গে থাকার পর সংঘাতের পথে হাঁটলেন পঞ্জাবের এই নেতা। কেন এতদিন পর বোধোদয় ?

Raghav Chadha joins BJP : দিল্লির বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর চিন্তা বাড়ছে আপ শিবিরে (AAP)। ঝাঁটা ছে়ড়ে পদ্ম হাতে তুলে নিচ্ছে দলের হেভিওয়েট নেতারা। এবার এই তালিকায় নাম লেখালেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ১৫ বছরে আম আদমি পার্টির সঙ্গে থাকার পর সংঘাতের পথে হাঁটলেন পঞ্জাবের এই নেতা। কেন এতদিন পর বোধোদয় ? নিজেই মুখ খুললেন সংবাদের শিরোনামে থাকা এই নেতা। 

বড় ধাক্কা আপ শিবিরের জন্য
শুক্রবার রাঘব চাড্ডার বক্তব্যের পরই বড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। সংবাদ মাধ্যমে রাঘব জানিয়েছেন ১৫ বছর আপে থাকার পর দল ছাড়ছেন তিনি, এবার বিজেপিতে যোগ দেবেন। তবে তিনি একা নন, এই তালিকায় রয়েছে আপ-এর আরও ৬ জন রাজ্য়সভার সাংসদ। রাজধানীর রাজনীতিকরা বলছে, রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরাতেই সংঘাতের শুরু হয় দল ও চাড্ডার মধ্যে। এবার বিজেপিতে রাঘবের যোগ সেই সংঘাতেরই পরিণতি।

কেন আপ ছাড়লেন , উত্তর দিলেন রাঘব
এদিন দিল্লিতে সংবাদ সম্মেলনে রাঘব বলেন, আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম। তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে। 

কেন আপ থেকে বিজেপির ওপর বেশি ভরসা
নিজের এই বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঘব বলেন, ''গত ১৫ বছর যুব থেকেই আপের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি আমি। কিন্তু আম আদমি পার্টি তার মূল নীতি ও মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না, দলের নিজস্ব স্বার্থে কাজ করে আপ। গত কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম, সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি আমি। তাই আজ আমি ঘোষণা করলাম, দল থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের কাছে যাব।'' 

আরও কারা বিজেপিতে জয়েন করতে পারে 
৩৭ বছরের সর্বকনিষ্ঠ এমপি হওয়ার আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পেশায় ছিলেন রাঘব চাড্ডা। পরে আপের রাজ্যসভার ডেপুটি লিডারের পদ পান। কেজরিওয়ালের প্রিয়পাত্র থেকে অপ্রিয় হয়ে ওঠেন চাড্ডা। রাঘবের দাবি অনুসারে, শীঘ্রই বিজেপিতে সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বাদে আরও চার আপ সাংসদ যোগ দেবে। এদের মধ্য়ে সবার ওপরে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। এ ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা, স্বাতী মালিওয়াল গেরুয়া শিবিরে যোগ দেবেন।    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget