এক্সপ্লোর

কংগ্রেস পড়শী দেশগুলির সঙ্গে বন্ধন তৈরি করেছিল, ধ্বংস করেছেন মোদি, তোপ রাহুলের

সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলা, বেহাল অর্থনীতি সামলানো, বেকারি, চিনের সঙ্গে সংঘাতের মতো একাধিক প্রশ্নে মোদি সরকারকে আক্রমণের নিশানা করেছেন রাহুল। পাশাপাশি শাসক দলের বিদেশনীতিকেও তোপ দেগেছেন তিনি।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গাঁধী বললেন, আশপাশে কোনও বন্ধু, পড়শী নেই, এমন ভাবে থাকাটা বিপজ্জনক। প্রধানমন্ত্রীকে তিনি প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করার দায়ে অভিযুক্ত করেছেন। কংগ্রেস সাংসদের ট্যুইট, কংগ্রেস দশকের পর দশক ধরে যে সম্পর্কের বন্ধন তৈরি করেছিল, তাকে লালন পালন করেছিল, মোদি তাকে ধ্বংস করেছেন। চিনের সঙ্গে ভারতের সম্পর্ক সীমান্ত সমস্যার জেরে মার খাওয়ার প্রেক্ষাপটেই কেন্দ্রের সরকারকে আক্রমণ করলেন রাহুল। তিনি এ ব্যাপারে দি ইকনমিস্ট ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টের স্ক্রিনশট জুড়ে দিয়েছেন যাতে ভারতের নিকট প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কও দুর্বল হওয়ার কথা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ, চিন সম্পর্কে এখন জোরদার হচ্ছে। গত কয়েক মাসে চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলছে ভারতের। সেই আবহে চিন, বাংলাদেশের কাছাকাছি আসা ভারতের কাছে উদ্বেগেরই বিষয় বটে। সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলা, বেহাল অর্থনীতি সামলানো, বেকারি, চিনের সঙ্গে সংঘাতের মতো একাধিক প্রশ্নে মোদি সরকারকে আক্রমণের নিশানা করেছেন রাহুল। পাশাপাশি শাসক দলের বিদেশনীতিকেও তোপ দেগেছেন তিনি। সম্প্রতি রাজ্যসভায় সরকারের পাশ করিয়ে নেওয়া কৃষিবিলের বিরোধিতার জেরে ৮ সাংসদের সাসপেনশনের প্রতিবাদেও সরব হয়েছেন রাহুল। বলেছেন, প্রথমে সংসদে সাংসদদের চুপ করিয়ে, তারপর সাসপেন্ড করে গণতান্ত্রিক ভারতকে বোবা করে দেওয়া চলছেই। কালা কৃষি আইনের ব্যাপারে চাষিদের উদ্বেগ থেকে মুখ ঘুরিয়ে রাখাও অব্য়াহত। এই সর্বজ্ঞ সরকারের সীমাহীন ঔদ্ধত্য পুরো দেশে আর্থিক বিপর্যয় ডেকে এনেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Independence Day: ৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget