এক্সপ্লোর

Rahul Gandhi: 'শুধু আমাকেই চাওয়া হচ্ছে, BJP-কেও কেন নয় ?' হলফনামা দাবি ঘিরে পাল্টা কমিশনকে প্রশ্ন রাহুলের

SIR Controversy: নির্বাচনমুখী রাজ্যের ২০টিরও বেশি জেলা জুড়ে তাঁর ১,৩০০ কিলোমিটার যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিহারের সাসারামে বক্তব্য রাখেন রাহুল।

সাসারাম : ভোট চুরির অভিযোগ তোলায় শুধুই তাঁকেই কেন হলফনামা জমা দিতে বলা হল, কেন বিজেপি নেতাদের কাছেও একই জিনিস চাওয়া হল না ? এবার নির্বাচন কমিশনের উদ্দেশে পাল্টা এই প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাসারামে 'ভোটাধিকার যাত্রা' থেকে এই প্রশ্ন তোলেন তিনি। রাহুলের কথায়, "ভোট চুরি নিয়ে আমি যখন সাংবাদিক বৈঠক করলাম, নির্বাচন কমিশন তখন আমাকে হলফনামা জমা দিতে বলল। কিন্তু, বিজেপি নেতারা যখন কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করলেন, তাঁদের কাছ থেকে কোনও হলফনামা চাওয়া হল না। কমিশন বলছে, 'আপনার তথ্য সঠিক তা হলফনামা দিয়ে বলুন।' এই তথ্য নির্বাচন কমিশনেরই। আমাকে কেন হলফনামা জমা দিতে বলা হচ্ছে ?" 

নির্বাচনমুখী রাজ্যের ২০টিরও বেশি জেলা জুড়ে তাঁর ১,৩০০ কিলোমিটার যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিহারের সাসারামে জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল অভিযোগ করেন যে, বিজেপি দেশব্যাপী নির্বাচনে কারসাজি করার চেষ্টা করছে। রাহুল বলেন, "আমি এই মঞ্চ থেকে আপনাদের বলছি যে সারা দেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচন চুরি হচ্ছে। তাদের সর্বশেষ ষড়যন্ত্র হল বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) পরিচালনা করা এবং এখানেও নির্বাচন চুরি করা। আমরা সকলেই একত্রিত হয়েছি যাতে এটা না ঘটে।"

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের ভোটারদের নাম কেটে এবং ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপিকে জেতাতে চাইছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই রবিবার সাংবাদিক বৈঠক করে, বিরোধীদের পাল্টা জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, "নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়, নির্বাচন কমিশনের কাছে সবাই সমান।"

দেশজোড়া বিতর্কের আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার শেষে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম ! এখনও পর্যন্ত বিহারে ভোটার তালিকায় ২১ লক্ষ মৃতের হদিশ মিলেছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকী নির্বাচন কমিশনের তথ্যকে ভুল প্রমাণ করতে, ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত, এমন কয়েকজনকে সুপ্রিম কোর্টেও হাজির করা হয়েছে। যদিও ভোটার তালিকার বিশেষ সংশোধনে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে বলেও দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার।

তবে যেভাবে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে, সেভাবেই যে গোটা দেশে একই কাজ করা হবে, তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget