এক্সপ্লোর

Rahul on Mahakumbh Stampede : 'সাধারণ ভক্তদের পরিবর্তে VIP-দের প্রতি প্রশাসনের বিশেষ নজর', মহাকুম্ভে মহাবিপর্যয় নিয়ে সরব রাহুল

Stampede in Mahakumbh Updates: মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগ। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন।

নয়াদিল্লি : স্রোতের মতো আসা পুণ্য়ার্থীদের সামলাতে জলের মতো টাকা খরচ হয়েছিল। প্রচার চালানো হয়েছিল দেশজুড়ে। সেই মহাকুম্ভেই ঘটল ভয়ঙ্কর বিপর্যয়! আর এনিয়ে যোগী সরকারকে তীব্র আক্রমণে নেমেছে বিরোধীরা। রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'অব্যবস্থা এবং সাধারণ ভক্তদের পরিবর্তে VIP-দের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।' গঙ্গাসাগরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় X হ্যান্ডেলে লিখেছেন, গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি, এই ধরনের মানুষের বিপুল সমাগমের ক্ষেত্রে, যেখানে তীর্থযাত্রীদের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয়।

মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগ। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তুমুল ধাক্কাধাক্কি, চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেন। মর্গের সামনেও জড়ো হন অনেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে প্রিয়জন হারানোর হাহাকার। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। স্থানীয় হাসপাতালে এখনও ৩৬ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের ডিআইজি বৈভব কৃষ্ণ।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, "প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর খুবই দুঃখজনক। শোকাহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। অব্যবস্থা, অব্যবস্থা এবং সাধারণ মানুষদের প্রতি নজর দেওয়ার পরিবর্তে ভিআইপি ম্যানেজমেন্টে প্রশাসনের বিশেষ নজরদারির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা। মহাকুম্ভের জন্য এখনও অনেকটা সময় বেঁচে আছে। আরও অনেক মহাস্নান হবে। আজকের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে সিস্টেম পাল্টানো উচিত সরকারের। ভিআইপি সংস্কৃতি বন্ধ করা উচিত এবং সাধারণ ভক্তদের চাহিদা মেটাতে সরকারকে আরও ভাল ব্যবস্থা করা উচিত। আমি কংগ্রেস কর্মী ও নেতাদের অনুরোধ করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget