এক্সপ্লোর

Rahul Gandhi: ‘রাবণ দু’জনের কথা শুনতেন, মোদিজিও দু’জনের কথাই শোনেন’, অনাস্থা প্রস্তাবে আক্রমণাত্মক রাহুল

No Confidence Motion: বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় বক্তৃতা করেন রাহুল। সেখানে মণিপুর হিংসা নিয়ে কার্যতই তুলোধনা করেন মোদি সরকারকে।

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ। রাবণের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে সরকারের ঔদাসীন্যকে অহঙ্কার বলে উল্লেখ করলেন তিনি। রাহুলের মতে, রামায়ণে রাবণের হত্যা আসলে রামের হাতে হয়নি, অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। রাবণও দু'জনের কথা শুনতেন, মোদিও দু'জনের কথা শোনেন বলেও দাবি করেন রাহুল। (No Confidence Motion)

বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় বক্তৃতা করেন রাহুল। সেখানে মণিপুর হিংসা নিয়ে কার্যতই তুলোধনা করেন মোদি সরকারকে। রাহুল বলেন, "কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম। আসল সত্য হল, মণিপুর বেঁচে নেই আজ। মণিপুরকে আপনারা দ্বিভক্ত করে দিয়েছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।" 

ভারত শুধুমাত্র কোনও দেশের নাম নয়, ভারতের সঙ্গে জড়িয়ে দেশের মানুষের কণ্ঠ। অহঙ্কারের বশবর্তী হয়ে কেন্দ্র সেই কণ্ঠকে অস্বীকার করছে, মণিপুরের হাহাকার কানে তুলছে না বলে এদিন মন্তব্য করেন রাহুল। সেই প্রসঙ্গেই রামায়ণের উল্লেখ করেন। রাহুল বলেন, "ভারতীয় সেনা চাইলে একদিনে শান্তি ফেরাতে পারে মণিপুরে। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই শান্তি ফেরাতে দেওয়া হচ্ছে না। কারণ ভারতকে খুন করাই আপনাদের লক্ষ্য। মোদি যদি ভারতের কণ্ঠ না শোনেন, তাহলে কার কথা শোনেন? দু'জনের কথা শোনেন। রাবণও দু'জনের কথা শুনতেন, মেঘনাদ এবং কুম্ভকর্ণের। নরেন্দ্র মোদিও দু'জনের কথা শোনেন, অমিত শাহ এবং গৌতম আদানির।"

আরও পড়ুন: Rahul Gandhi: মণিপুরে আসলে খুন করা হয়েছে ভারতকে, অনাস্থা প্রস্তাবে মোদিকে আক্রমণ রাহুলের

রাহুল বলে চলেন, "লঙ্কায় হনুমান অগ্নিসংযোগ করেননি। রাবণের অহঙ্কারই ছারখার করে দিয়েছিল লঙ্কাকে। রামের হাতে রাবণের হত্যা হয়নি। অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। দেশের সর্বত্র কেরোসিন পাঠাচ্ছেন আপনারা। মণিপুরে আগুন ধরিয়েছেন, এখন হরিয়ানাতেও তা-ই করছেন।"

"মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে। ভারতমাতাকে খুন করা হয়েছে মণিপুরে।" রাহুলের এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপি-র তরফে দাবি তোলা হয়, রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে। কিন্তু রাহুল বলেন, "আপনারা দেশদ্রোহী, আপনারা দেশপ্রেমী নন। আপনারা দেশের হত্যা করেছেন মণিপুরে। এই কারণেই প্রধানমন্ত্রী মণিপুর যেতে পারছেন না। কারণ মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন। আপনারা ভারতমাতার রক্ষাকর্তা নন, আপনারা ভারতমাতার খুনি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget