এক্সপ্লোর

Rahul Gandhi: মণিপুরে আসলে খুন করা হয়েছে ভারতকে, অনাস্থা প্রস্তাবে মোদিকে আক্রমণ রাহুলের

No Confidence Motion: মণিপুরে তিন মাসের বেশি সময় ধরে হিংসা চললেও, প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার সময় পেলেন না বলে এদিন মন্তব্য করেন রাহুল।

নয়াদিল্লি: সংসদে ফিরেই মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi)। মণিপুরে তিন মাসের বেশি সময় ধরে হিংসা চললেও, প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার সময় পেলেন না বলে এদিন মন্তব্য করেন রাহুল। মণিকপুরকে (Manipur Violence) ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করলেন তিনি। 

বুধবার অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের আলোচনায় বক্তৃতা করেন রাহুল। তিনি বলেন, "কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী যাননি, কারণ মণিপুর ওঁর কাছে ভারত নয়। আমি মণিপুরের কথা বলছি, কিন্তু আসল সত্য হল, মণিপুর বেঁচে নেই আজ। মণিপুরকে আপনারা দ্বিভক্ত করে দিয়েছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন।" (No Confidence Motion)

জুন মাসে মণিপুর গিয়েছিলেন রাহুল। সেই মণিপুর সফর নিয়ে রাহুল বলেন, "মণিপুরের ত্রাণ শিবিরে গিয়েছিলাম। সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলি, কথা বলি শিশুদের সঙ্গে। এক মহিলা জানালেন, আমার একই ছেলে ছিল। চোখের সামনে তাকে গুলি করে মারা হয়েছে। সারারাত ছেলের দেহ আগলে শুয়েছিলাম আমি। তার পর ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। আমি জিজ্ঞেস করলাম, কিছু এনেছেন সঙ্গে? কিছু জামাকাপড় এবং এবং ছেলের ছবি দেখিয়ে বলেন, এইটুকুই রয়েছে।"

আরও পড়ুন: Rahul Gandhi: ‘রাবণ দু’জনের কথা শুনতেন, মোদিজিও দু’জনের কথাই শোনেন’, অনাস্থা প্রস্তাবে আক্রমণাত্মক রাহুল

আরও একটি ত্রাণ শিবিরে একই ভয়াবহতার কথা জানতে পারেন বলে জানান রাহুল। রাহুল জানান, আর এক মহিলার কাছে গিয়ে কেমন আছেন জানতে চাইলে, সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করেন ওই মহিলা। চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান ওই মহিলা। রাহুল জানান এমন শয়ে শয়ে ঘটনা রয়েছে, তিনি শুধু দু'টি ঘটনা তুলে ধরেছেন।মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, "মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।" 

লোকসভায় এদিন রামায়ণের প্রসঙ্গও টেনে আনেন রাহুল। বলেন, "রামায়ণে রাম রাবণকে হত্যা করেননি। অহঙ্কারই রাবণকে শেষ করে দেয়। আপনারা সর্বত্র কেরোসিন ছড়িয়ে বেড়াচ্ছেন। মণিপুরে আগুন ধরিয়েছেন। হরিয়ানাতেও একই কাজ করছেন।" রাহুলের এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপি-র তরফে দাবি তোলা হয়, রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে। কিন্তু রাহুল বলে চলেন, "ভারত একটি কণ্ঠ, ভারত আমাদের দেশের মানুষের কণ্ঠ, সেই কণ্ঠের হত্যা করেছেন আপনারা। এর অর্থ হল, মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন আপনারা। মণিপুরের মানুষের মানুষকে মেরে ভারতকে খুন করেছেন আপনারা। আপনারা দেশদ্রোহী, আপনারা দেশপ্রেমী নন। আপনারা দেশের হত্যা করেছেন মণিপুরে। এই কারণেই প্রধানমন্ত্রী মণিপুর যেতে পারছেন না। কারণ মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন। আপনারা ভারতমাতার রক্ষাকর্তা নন, ভারতমাতার খুনি আপনারা।"

এর পর স্পিকার ওম বিড়লা রাহুলকে বলেন, ভারতমাতা আমাদের কাছে মাতৃসম, তিনি যেন এমন মন্তব্য না করেন। এর পাল্টা রাহুল বলেন, "ভারতমাতা আমার মা। এক মা এখানে বসে, এক মা আমার দেশ। এই হিংসা বন্ধ না করার অর্থ, রোজ ভারতমাতাকে হত্যা করা হচ্ছে। ভারতীয় সেনা একদিনের মধ্যে শান্তি ফেরাতে পারে। কিন্তু শান্তি ফেরাতে দেওয়া হচ্ছে না। কারণ ভারতকে খুন করাই আপনাদের লক্ষ্য। তাই নরেন্দ্র মোদি যদি ভারতের কণ্ঠ না শোনেন, তাহলে কার কথা শোনেন? দু'জনের কথা শোনেন। দেখে নিন, আদানির জন্য মোদিজি কী কী করেছেন। রাবণও দু'জনের কথা শুনতেন, মেঘনাদ এবং কুম্ভকর্ণ, নরেন্দ্র মোদিও দু'জনের কথা শোনেন, অমিত শাহ এবং গৌতম আদানির। লঙ্কায় হনুমান অগ্নিসংযোগ করেননি, রাবণের অহঙ্কার লঙ্কাকে ছারখার করে দিয়েছিল। রাম রাবণকে হত্যা করেননি, অহঙ্কারই রাবণকে মেরে ফেলে। "

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget