এক্সপ্লোর

১৩৬-তম প্রতিষ্ঠাদিবস, বিদেশে রাহুল, দিদিমার কাছে গিয়েছেন, অন্য়ায়! কটাক্ষের পাল্টা কংগ্রেস

দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ব্যক্তিগত কারণে বিদেশে গিয়েছেন রাহুল। আপাতত কিছুদিন দেশের বাইরে থাকবেন তিনি। কিন্তু কী কারণে তিনি দেশের বাইরে গিয়েছেন বা কোথায় গিয়েছেন সে বিষয়ে দলের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

নয়াদিল্লি: সোমবার শতাব্দীপ্রাচীন কংগ্রেসের ১৩৬-তম প্রতিষ্ঠা দিবসের আগের দিনই দেশ ছাড়লেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দলের তরফে জানানো হয়েছে, তিনি কিছুদিন বাইরে থাকবেন। যদিও প্রতিষ্ঠাদিবসের আগের দিন তিনি বিদেশ পাড়ি দেওয়ায় কটাক্ষ, সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার সোনিয়া গাঁধীর ডাকে কংগ্রেসের বৈঠকে রাহুল জানিয়ে দিয়েছিলেন তিনি যে কোনও দায়িত্ব পালনে রাজি। পদ বড় কথা নয় বলেও জানিয়েছিলেন রাহুল। কিন্তু তারপরও দলের প্রতিষ্ঠা দিবসে রাহুলের অনুপস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ব্যক্তিগত কারণে বিদেশে গিয়েছেন রাহুল। আপাতত কিছুদিন দেশের বাইরে থাকবেন তিনি। কিন্তু কী কারণে তিনি দেশের বাইরে গিয়েছেন বা কোথায় গিয়েছেন সে বিষয়ে দলের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। যদিও সূত্রের খবর, ইতালির মিলানে গিয়েছেন তিনি। সেখানে তাঁর দিদিমা থাকেন। এই বিদেশযাত্রার খবর সমালোচকদের পালে হাওয়া জুগিয়েছে। রাহুল যে রাজনীতি নিয়ে একেবারেই সিরিয়াস নন, এই ঘটনা ফের তার উদাহরণ বলে মন্তব্য করেছেন তাঁরা। তাঁদের মতে, নতুন বছরের আনন্দে মেতে উঠতে তিনি বিদেশে গিয়েছেন। গত লোকসভা ভোটে দলের ভরাডুবির পরে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল। অনেক টালবাহানার পর দলের অন্তর্বর্তী সভাপতি হন সনিয়। কিন্তু তারপর থেকে কংগ্রেসের অন্দরে টানাপড়েন চলছেই। কখনও খোলনলচে বদলে ফেলার দাবি উঠেছে দলের অন্দরে তো কখনও সনিয়াকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধরা। দলে পূর্ণ সময়ের সভাপতি নির্বাচন করার দাবিও উঠেছে দলের অভ্যন্তরে। সামনেই দলের সভাপতি নির্বাচন। কিন্তু তাঁর আগে আজ দলের প্রতিষ্ঠা দিবসে রাহুলের গরহাজিরা নিয়ে সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। রবিবার কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ট্যুইট করেছিলেন রাহুল। দাবি না মেটা পর্যন্ত তাঁরা যেন আন্দোলন চালিয়ে যান, সেই বার্তাও দিয়েছিলেন। প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কিন্তু সেই প্রতিষ্ঠা দিবসে রাহুলের মতো নেতা না থাকায় বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে পাল্টা সমালোচনার জবাব দিয়ে কংগ্রেস মুখপাত্র কে আর বেনুগোপাল ট্যুইট করেন, রাহুল দিদিমাকে দেখতে গিয়েছেন। সেটা অন্যায়? প্রত্য়েকেরই ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার আছে। বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে। ওরা রাহুলকে নিশানা করছে কারণ শুধু একজন নেতাকেই আক্রমণ করতে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget