এক্সপ্লোর

Bharat Jodo Yatra : 'ওদেরও তো জ্যাকেট নেই, খাবারও নেই হয়ত', যাত্রা শেষে তুষারস্নাত রাহুল, ভাসলেন আবেগে

Rahul Gandhi : '' হয়তো তাদের খাবার নেই। আমি ভাবলাম,  যে তারা যদি জ্যাকেট বা সোয়েটার না পরে, আমারও পরা উচিত নয়..."

নয়াদিল্লি :  আজই শেষ হল রাহুল গাঁধীর ( Rahul Gandhi ) ভারত জোড়ো যাত্রা ( Bharat Jodo Yatra ) । অন্তিম দিনের আগে রবিবার জাতীয় পতাকা উত্তোলন করেন তিবি শ্রীনগরের ( Srinagar )  লাল চকের ক্লক টাওয়ারে । 

দক্ষিণ ভারতের অন্তিম বিন্দু থেকে গত ৭ সেপ্টেম্বর  শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা । তার শেষ লগ্নে এসে তুষার বৃষ্টিতে ভিজলেন রাহুল।  গায়ে ছিল না জ্যাকেট, ছিল না সোয়েটার। মাথায় স্রেফ কালো একটা টুপি। অঝোরে তুষারপাত। তারই মাঝে বলে চললেন রাহুল।  তাঁর বক্তৃতায় উঠে এল এমনকিছু আবেগে ভরা মুহূর্ত, যা আগে বলেননি সাংসদ। 

তুষারপাতের মধ্যেই চলল সভা। প্রবল তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে রাহুল গাঁধী বলেন,  ' চারজন শিশু আমার কাছে এসেছিল। তারা সম্ভবত ভিক্ষুক ছিল,  তাদের গায়ে কোন কাপড় ছিল না...আমি তাদের জড়িয়ে ধরলাম...তারা ঠান্ডায় কাঁপছিল। হয়তো তাদের খাবার নেই। আমি ভাবলাম,  যে তারা যদি জ্যাকেট বা সোয়েটার না পরে, আমারও পরা উচিত নয়..."


Bharat Jodo Yatra : 'ওদেরও তো জ্যাকেট নেই, খাবারও নেই হয়ত', যাত্রা শেষে তুষারস্নাত রাহুল, ভাসলেন আবেগে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রাহুল একদিনের ঘটনা উল্লেখ করে বলেন একদিন একটি মেয়ে তাঁর কাছে আসে। তারপর একটি চিরকুট তাঁকে ধরিয়ে দেয়। তাতে লেখা ছিল, সে হয়ত রাহুল গাঁধীর সঙ্গে হাঁটতে পারছে না, তবে তাঁর হৃদয় তাঁর সঙ্গেই চলেছে। কারণ সে জানে এই হাঁটা তাঁর ভবিষ্যতের জন্যই। তাতেই নাকি রাহুলের সব ক্লান্তি দূর হয়ে যায়। 

শ্রীনগরে যাত্রা শেষে হাজির ছিলেন প্রিয়ঙ্কা গাঁধীও। রাহুল-প্রিয়ঙ্কার উপস্থিতিতে শ্রীনগরে কংগ্রেস দফতরে জাতীয় পতাকা উত্তোলন হয়। ভাইয়ের নেতৃত্বে বিরাট এই যাত্রা শেষে প্রিয়ঙ্কা জড়িয়ে ধরেন তাঁকে। বলেন, 'আমার ভাই কন্যাকুমারী থেকে ৪-৫ মাস হেঁটে এসেছেন। তাঁরা যেখানেই গিয়েছেন, লোকজন তাদের জন্য বেরিয়ে এসেছেম। কেন? কারণ এই দেশে এখনও একটা আবেগ রয়ে গেছে - দেশের  জন্য, এই ভূমির জন্য, এর বৈচিত্র্যের জন্য, যা সমস্ত ভারতীয়দের হৃদয়ে বাস করে' । প্রিয়ঙ্কা আরও বলেন,  'আমার ভাই যখন কাশ্মীরে আসছিলেন,  আমার মা ও আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, মনে হচ্ছে বাড়ি যাচ্ছি। তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষা করছেন। ' 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে দলীয় সাংসদ রাহুল গাঁধীকে শুভেচ্ছা জানান ও আলিঙ্গন করেন। প্রবল তুষারপাতের মধ্যে এখানে অনুষ্ঠান চলে। 

তামিল নাড়ু থেকে এই যাত্রা শুরু হয়। এই যাত্রায় যোগ দিয়েছেন বিভিন্ন রাজ্যের বিদ্বজন, সাধারণ মানুষ ও বিজেপি-বিরোধী রাজনীতিকরা।  ৩০ জানুয়ারি শ্রীনগরে এই যাত্রার শেষ দিনে জড়ো হলেন বহু কংগ্রেস সমর্থক।  ভারত জোড়ো যাত্রায় দিনের পর দিন ধরে হেঁটেছেন রাহুল।  এই মিছিল পেরিয়েছে তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ,কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক,  রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ,  মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব । শেষ পর্যন্ত এই যাত্রা শেষ হল জম্মু-কাশ্মীরে। 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget