এক্সপ্লোর

Rahul Gandhi Speech Expunged: ধর্মীয় বিদ্বেষ নিয়ে BJP-মোদিকে আক্রমণ, NEET, 'অগ্নিপথে'র উল্লেখ, লোকসভায় বাদ গেল রাহুলের ভাষণের অংশ

Lok Sabha: ১৮তম লোকসভায় সোমবার বিরোধী দলনেতা হিসেবে প্রথম ভাষণ দেন রাহুল।

নয়াদিল্লি: বিরোধী দলনেতা হিসেবে লোকসভার প্রথম ভাষণেই সাড়া ফেলে দিয়েছেন রাহুল গাঁধী। এবার তাঁর ভাষণের কিছু অংশ লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হল। সোমবার লোকসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি, আদানি-আম্বানি, NEET, অগ্নিপথ প্রকল্প এবং হিন্দুধর্ম নিয়ে যে মন্তব্য করেছিলেন রাহুল, তার বেশ খানিকটা অংশ বাদ দেওয়া হয়েছে।  সেই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাহুল নিজে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে বাদ দেওয়া অংশ ফেরানোর আবেদন জানিয়েছেন। রাহুলের বক্তব্য, "মোদিজির দুনিয়ায় সত্যকে বাদ দেওয়াই রীতি। কিন্তু বাস্তবে সত্যকে বাদ দেওয়া যায় না। যা বলার ছিল বলেছি আমি, সত্যই বলেছি। যত ইচ্ছে বাদ দিন ওঁরা, সত্য সত্য হয়েই থাকবে।" (Rahul Gandhi Speech Expunged)

১৮তম লোকসভায় সোমবার বিরোধী দলনেতা হিসেবে প্রথম ভাষণ দেন রাহুল। সেখানে দেশের সংবিধানের প্রতিলিপি তুলে ধরার পাশাপাশি, ভগবান শিবের ছবিও তুলে ধরেন তিনি। রাহুল জানান, নিজেদের হিন্দু বলে দাবি করে বিজেপি যে ঘৃণা, হিংসা এবং ভীতি প্রদর্শনের রাজনীতি করছে, হিন্দুদের আরাধ্য শিব কখনও সেই বার্তা দেননি, বরং অহিংসা, ভয় কাটিয়ে ওঠার প্রতীক শিব। অধিবেশন চলাকালীনই রাহুলের এই মন্তব্যের বিরোধিতা করতে উঠে দাঁড়ান মোদি। রাহুল গোটা হিন্দু সমাজকে হিংস্র বলছেন,অপমান করছেন বলে অভিযোগ করেন। এর পাল্টা রাহুল জানান, হিন্দুদের নয়, মোদি, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘকে আক্রমণ করেছেন তিনি। মোদি, বিজেপি বা সঙ্ঘ গোটা হিন্দু সমাজ নন। (Lok Sabha)

এর পরও রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ছিল, বিজেপি-কে হিংস্র বলার জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে। রাহুল যদিও সুর নরম করেননি। NEET, অগ্নিপথ প্রকল্প এবং সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করে যান তিনি। আদানি-আম্বানিদের নিয়েও কেন্দ্রকে বেঁধেন। রাহুলের ভাষণের এই অংশও বাদ দেওয়া হয়েছে লোকসভার রেকর্ড থেকে। 

সেই নিয়ে এদিন স্পিকারকে চিঠিও দিয়েছেন রাহুল। তাঁর কথায়, 'লোকসভার প্রত্যেক সদস্য মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। সংবিধানের ১০৫ (১) ধারা অনুযায়ী বাক স্বাধীনতা রয়েছে তাঁর।  সংসদে দেশের মানুষের উদ্বেগ তুলে ধরাই কাজ সাংসদদের। দেশের মানুষের কাছে সেই দায়বদ্ধতাই পালন করেছি আমি। তাই আমার ভাষণের অংশ বাদ দেওয়া সংসদীয় নীতির পরিপন্থী'। বেছে বেছে তাঁর ভাষণের অংশই কেন বাদ দেওয়া হল, এর নেপথ্যে কী যুক্তি, প্রশ্ন তুলেছেন রাহুল।

এ প্রসঙ্গে বিজেপি-র সাংসদ অনুরাগ ঠাকুরের ভাষণেরও উল্লেখ করেন রাহুল। সংসদে দাঁড়িয়ে অনুরাগও বিস্ফোরক সব অভিযোগ তুলেছিলেন, ধর্মীয় মন্তব্য করেছিলেন, তাঁর সেই ভাষণের অংশ কেন রেকর্ড থেকে বাদ দেওয়া হল না প্রশ্ন তোলেন রাহুল। সোমবারও অনুরাগের কথা লোকসভায় উল্লেখ করেছিলেন রাহুল। সনাতন ধর্ম নিয়ে অনুরাগ যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতেই তিনি হিন্দুধর্মের নীতি তুলে ধরতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছিলেন। 

এভাবে রাহুলের ভাষণের অংশ বাদ দেওয়া নিয়ে I.N.D.I.A জোটের তরফেও প্রতিবাদ জানানো হচ্ছে। রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝা বলেন, "লোকসভার রেকর্ড থেকে তুলে নিলেও, মানুষের স্মৃতি থেকে মোছা যাবে না।" শিবসেনা (উদ্ধব) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, "হিন্দু ধর্মের নামে বিদ্বেষ, ঘৃণার রাজনীতি করেন যাঁরা, তাঁদের নিয়ে মন্তব্য করেছেন রাহুল। ওঁদের এবং আমাদের মধ্যে ফারাক রয়েছে। ওঁরা রাজনীতির জন্য হিন্দু ধর্মের ব্যবহার করেন, আমরা আমাদের বিশ্বাস নিয়ে চলি। ওঁরা ধর্মের নামে ঘৃণা ছড়ান, আমরা ভালবাসা, স্নেহের রাজনীতি করি। বিজেপি হিন্দুধর্মের ঠিকাদার নয়, মোদি একা গোটা হিন্দু সমাজ নন, একথা ভাষায় ব্যক্ত করেছেন রাহুল। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে রাহুলের ভাষণের অংশ রেকর্ড থেকে বাদ দেওয়া হল।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget