এক্সপ্লোর

Rahul Gandhi: ‘শুধু আদানির স্বার্থ দেখছেন, দেশের অর্থনীতিকে শেষ করে ফেলেছেন’, ট্রাম্পের শুল্ক নিয়ে মোদিকে নিশানা রাহুলের

Rahul Gandhi on US Tariff: ১ অগাস্ট থেকে ভারতের উপর শুল্ক ও পেনাল্টি কার্যকর হবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প।

নয়াদিল্লি: দফায় দফায় আলোচনার পরও বেরোল না সমাধানসূত্র। ভারতের উপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি, ভারতকে জরিমানা বা পেনাল্টিও দিতে হবে বলে জানিয়েছেন। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের অর্থনীতি, প্রতিরক্ষানীতি এবং বিদেশনীতি একেবারে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করলেন তিনি। (Rahul Gandhi)

১ অগাস্ট থেকে ভারতের উপর শুল্ক ও পেনাল্টি কার্যকর হবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প। এর ফলে ভারতের তাবড় সংস্থা, ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। সংসদের বাদল অধিবেশনের ফাঁকে সেই নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল। তিনি বলেন, "সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি! (নরেন্দ্র মোদির) সরকার ভারতের অর্থনীতি, প্রতিরক্ষানীতি, বিদেশনীতি ধ্বংস করে ফেলেছে। দেশকে একেবারে শেষ করে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদি একজনের জন্যই কাজ করেন, গৌতম আদানি। সব ছোট ব্যবসা শেষ। দেখে নেবেন, এই চুক্তি হবে। ট্রাম্প চুক্তির নীতি ঠিক করবেন। আর তাঁর কথা মানতে হবে নরেন্দ্র মোদিকে।" (Rahul Gandhi on US Tariff)

ভারতের উপর শুল্ক ও পেনাল্টির ঘোষণা করেই থামেননি ট্রাম্প। ভারতের অর্থনীতিকে তিনি 'মৃত' বলে উল্লেখ করেছেন। রাহুলের বক্তব্য, "ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া এটা প্রত্যেকেই জানেন। ভারতের অর্থনীতি মৃত। ট্রাম্প সত্যই বলেছেন। এ ব্যাপারে কোনও ধন্দ আছে কি? গোটা পৃথিবী জানে। বিজেপি দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আদানিকে সাহায্য করতে গিয়ে শেষ করে দিয়েছে দেশকে।"

বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। এমনকি ভারতের উপর শুল্ক ও পেনাল্টি চাপানোর ঘোষণা করে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন। তাচ্ছিলের সুরে লিখেছেন, 'হতে পারে একদিন পাকিস্তান তেল বিক্রি করবে ভারতকে'। আর তাতেই ফের একবার মোদি সরকারের বিদেশনীতির সমালোচনায় সরব হয়েছেন রাহুল। তাঁর বক্তব্য, "বিদেশমন্ত্রী নিজে ভাষণে বিদেশনীতিকে জিনিয়াস বলছেন। অথচ আমেরিকা গালি দিচ্ছে, চিন পিছনে পড়ে রয়েছে। দুনিয়াক সর্বত্র প্রতিনিধি পাঠালেন, অথচ একটি দেশও পাকিস্তানের নিন্দা করল না। এ কেমন দেশ চালানো? দেশ তো চালাতেই পারছেন না! বিভ্রান্তি তৈরি হয়েছে সর্বত্র।"

যে ট্রাম্প দেশের অপমান করছেন, একবারও তাঁর নাম কেন মুখে আনছেন না মোদি, প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর কথায়, "(সংসদের ভাষণে) একবারও ট্রাম্পের নাম নিলেন না, চিনের নাম নিলেন না। কোনও দেশ পাকিস্তানের নিন্দা করল না, বরং পাক সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন ট্রাম্প। তার পরও এঁরা বলছেন, 'আমরা সফল'! এ কেমন সাফল্য? ৩০-৩২ বার যুদ্ধবিরতি করিয়েছেন বলেছেন ট্রাম্প। বলেছেন, ভারতের পাঁচটি বিমান ভেঙে পড়েছে। এখন ২৫ শতাংশ শুল্ক চাপাবেন বলছেন। নরেন্দ্র মোদি কেন জবাব দিতে পারছেন না? আসল কারণ কী? নিয়ন্ত্রণ কার হাতে, আপনারা বুঝুন।"

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget