এক্সপ্লোর

Rahul Gandhi: 'সেদিন আর দেরি নেই যেদিন RG...', লালকেল্লায় রাহুলের আসন-ব্যবস্থায় ক্ষোভ বহু নেটিজেনের; তুলোধনা বিজেপিকে

Leader of Oppositions: সাধারণত, বিরোধী দলনেতা যিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর পদতুল্য, তাঁকে সামনে সারিতে বসতে দেওয়া হয়

নয়াদিল্লি : লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যেখানে বসতে দেওয়া হল তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অলিম্পিক্স অ্যাথলিটদের সঙ্গে দ্বিতীয় শেষ সারিতে বসতে দেওয়া হয়। সাদা কুর্তা-পাজামা পরিহিত রাহুলকে ভারতের হকি প্লেয়ার গুরজন্ত সিংহের পাশে বসে থাকতে দেখা যায়। সামনের সারিতে অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের ও সরবজ্যোৎ সিং-সহ নামীদামি ব্যক্তিত্বদের জায়গা দেওয়া হয়েছিল। ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও আরপি সৃজেশকেও রাহুলের আগে বসতে দেওয়া হয়। Leader of the Oppositions Rahul Gandhi

সাধারণত, বিরোধী দলনেতা যিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর পদতুল্য, তাঁকে সামনের সারিতে বসতে দেওয়া হয়। এবছর যদিও সেই আসনগুলি সংরক্ষিত করা হয়েছিল অন্যান্য বিশিষ্টদের জন্য়। সেখানে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমন, অমিত শাহ, এস জয়শঙ্কর ও শিবরাজ সিং চৌহান। 

এভাবে বসার আয়োজন হওয়ায় শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে সমালোচনা শুরু হয়। প্রোটোকল এবং এই অনুষ্ঠানে রাহুলের পদের গুরুত্ব কেন ভাবা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হয়। অনেক নেটিজেনই এই সংক্রান্ত ভাইরাল ভিডিওয় তীব্র প্রতিক্রিয়া জানান। এভাবে তাঁর সঙ্গে আচরণ করা উচিত হয়নি বলে মতপ্রকাশ করেন তাঁরা।

এক সমাজ মাধ্যম ব্যবহারকারী লেখেন, 'রাহুল গান্ধী বিরোধী ২৩৩ জন সাংসদের নেতা। ভারতের আওয়াজ। আজ সেই তাঁকেই কি না লালকেল্লায় শেষের দ্বিতীয় সারিতে আসন দেওয়া হল। কার্যত সবার শেষে। বিজেপির মনে রাখা উচিত যে এই সরকার একদিন চলে যাবে। আর রাহুল গান্ধী ওখানে প্রধানমন্ত্রী হয়ে বসবেন।'

আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, 'লজ্জা। শক্তিশালী বিরোধী দলের সবথেকে বেশি আওয়াজ তোলা মানুষ। উনি লোকসভায় বিরোধী দলনেতা। কিন্তু, ওঁকে দ্বিতীয় শেষ সারির আসনে বসতে দেওয়া হল। যেখানে অন্য মন্ত্রীরা বসলেন প্রথম সারিতে। সেই দিন আর দেরি নেই, যেদিন RG প্রধানমন্ত্রী হবেন, বিজেপি তার সস্তার রাজনীতি এখানেও করল।'

আরও একজন লিখলেন, 'শেষের সারিতে এমনকী অলিম্পিক্সের পদকজয়ীদেরও পিছনে বসেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এটা একজন প্রকৃত নেতার গুণ। যিনি কখনোই তাঁর সাংবিধানিক পদের অপব্যবহার করেন না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget