এক্সপ্লোর

Rajasthan school roof collapse: মাথায় পাথর পড়ছে, আগেই বলেছিল ছাত্ররা, পাত্তা দেননি শিক্ষকরাই, তারপরই মাথায় ভঙে পড়ল স্কুলের ছাদ

উঠে এল ভয়াবহ সত্য। শিক্ষকরাও যদি ছাত্রদের কথায় কর্ণপাত করতেন, তাহলেও বেঁচে যেত এতগুলো প্রাণ ! 


জয়পুর : অঝোর ধারায় বৃষ্টি। তারপরে বিকট একটা শব্দ। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্লাস রুমের ছাদ। আর ভারী চাঙরের নিচে পিষে গেল একের পর এক পড়ুয়া। রাজস্থানের  ঝালাওয়ারে ভয়াবহ দুর্ঘটনা খবরে আতঙ্কিত সকলেই। কী দোষ ছিল , ছোট্ট শিশুগুলোর। কেন এমন জরাজীর্ণ স্কুল বাড়িতে চলছিল ক্লাস? কেন মেরামতি হয়নি , দিনের পর দিন ?  ইত্যাদি প্রশ্নের মাঝেই উঠে এল ভয়াবহ সত্য। শিক্ষকরাও যদি ছাত্রদের কথায় কর্ণপাত করতেন, তাহলেও বেঁচে যেত এতগুলো প্রাণ ! 

ওই স্কুলের এক পড়ুয়া ইন্ডিয়া টুডে টিভিকে জানায়, শুক্রবার সকালে তখন স্কুলে এসে প্রাতঃরাশ করছিলেন শিক্ষকরা। এক পড়ুয়ার কথা অনুযায়ী, তখন মাস্টার মশাই , দিদিমণিরা আলাদা ঘরে বসে খাচ্ছিলেন পোহা। সেই সময়ই হঠাৎ মাথাক উপর সিমেন্ট , বালি, ছাদের কিয়দাংশ ভেঙে ভেঙে পড়ছিল। সেই সময়ই শিক্ষকদের কাছে ছুটে যায় পড়ুয়ারা। বলে, ছাদ থেকে কী সব যেন পড়ছে ! তখন শিক্ষকরা সে-কথায় কান না-দিয়ে সজোরে ধমক দেন....বলেন, যাও ক্লাসে যাও। আবার শুরু করে দেন খাওয়া - দাওয়া। তখন যদি তাদের সরিয়ে আনা যেত, তাহলে এমন মর্মান্তিক পরিণতি হয়ত এড়ানো সম্ভব হত । ক্লাস এইটের এক ছাত্রের কথায়,  ক্লাসের ভেতরে প্রার্থনার জন্য বসানো হয়েছিল পড়ুয়াদের। শিক্ষকরা খাবার খাচ্ছিলেন।  ভেতরে নুড়িপাথর পড়তে শুরু করল। তখনই পড়ুয়ারা শিক্ষকদের তা জানায়। শিক্ষকরা উল্টে বাচ্চাদের ধমক দিয়ে ক্লাসে ফিরে যেতে বলেন। এরপর, দেয়াল ভেঙে পড়ে এবং তাসের ঘরের মতো ছাদটা শিশুদের মাথার উপর পড়ে। অনেক শিশু এদিক-ওদিক দৌড়াতে থাকে ভয়ে। আর কেউ কেউ ওই সব বিরাট চাঙড়ের নীচে চাপা পড়ে যায়।  অনেক কষ্টে গ্রামবাসীদের সহায়তায় শিশুদের বের করে আনা সম্ভব হয়।  

অনেকেই অভিযোগ করেছেন, আগেই এই বাড়িটির খারাপ পরিস্থিতির বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক  করা হয়। কিন্তু তাতে কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনার পরপরই, পাঁচ শিক্ষককে অপরাধমূলক অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়। ঘটনায় গতকালই সাত  শিশুর মৃত্যু হয়েছে। আহত বহু। 

ঝালাওয়ার জেলা কালেক্টর অজয় সিং রাঠোর জানান, প্রশাসন জুন মাসেই সতর্ক করেছিল। নির্দেশ দেওয়া হয়,  কোনও জরাজীর্ণ স্কুল বাড়িতে যেন শিশুদের বসতে দেওয়া না হয়। এমন বেশ কয়েকটি ভবন মেরামতও করেছে প্রশাসন। এক্ষেত্রে শিক্ষকদের পক্ষ থেকে স্পষ্ট অবহেলা ছিল। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট জমা দেওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget