এক্সপ্লোর

Vande Bharat: রেললাইনে প্রস্রাব, বন্দে ভারতের ধাক্কায় গরু ছিটকে পড়ল ঘাড়ে, মৃত্যু বৃদ্ধর

Rajasthan Tragic Accident: ফের দুর্ঘটনা রাজস্থানে। রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এক বৃদ্ধ। বন্দে ভারতের ধাক্কায় গরু ছিটকে পড়ল ঘাড়ে, ঘটনাস্থলেই মৃত্যু প্রাক্তন রেলকর্মীর।

জয়পুর: ফের ট্রেনলাইনে দুর্ঘটনার (Rajasthan Tragic Accident)। রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এক বৃদ্ধ। এদিকে আচমকাই বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat) ধাক্কা খেয়ে গরু এসে পড়ে তাঁর ঘাড়ে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম শিবদয়াল শর্মা। তিনি ভারতীয় রেলের প্রাক্তন কর্মী।  রাজস্থানের আরাবলি বিহার থানার অন্তর্গত আলওয়ারে ঘটনাটি ঘটেছে। 

প্রসঙ্গত, শিবদয়ালের আত্মীয়রা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ কালী মোরি গেট ছেড়ে আসছিল বন্দে ভারত ট্রেনটি। এমনসময়ই রেললাইনে আচমকাই গরুটি এসে যায়। ট্রেনের ধাক্কায় গরুটি ছিটকে ৩০ মিটার দূরে থাকা ওই বৃদ্ধের ঘাড়ে আঘাত করে। এদিকে সেই সময় রেললাইনের ওই অংশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন তিনি। গরুটি ছিটকে তার ঘাড়ে আঘাত করতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রাক্তন রেল কর্মীর।

বুধবার সকালেই শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় বলে পরিবার সূত্রে খবর। তবে গরুর সঙ্গে বন্দে ভারত ট্রেনের সংঘর্ষ এই প্রথম নয়। মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ৬ অক্টোবার একটি গরুকে ধাক্কা মারে। পরের দিন একই ট্রেন আনন্দ স্টেশনের কাছে একই ঘটনার মুখোমুখি হয়। পাশাপাশি একাধিক রুটে গবাদি পশুকে ধাক্কা মারার উদাহরণ রয়েছে বন্দে ভারতের। 

প্রসঙ্গত, এর আগে একুশ সালেও একটি মর্মানিতক ঘটনা ঘটেছিল। যদিও প্রেক্ষাপট আলাদা। আপ লাইনে বসে গল্প করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু ঘটনা ঘটেছিল। দমদম-বেলঘরিয়ার মাঝে সিসিআর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আপ লাইনে বসে গল্প করছিলেন সদা বণিক, রাজু বণিক নামে দুই যুবক। আপ লাইনে ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছিল, খবর সূত্রের।

আরও পড়ুন, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা! মধ্যপ্রদেশের ছাত্ররা তৈরি করল এই যন্ত্র

অপরদিকে শুধু অন্যমনস্কতাই নয়, ট্রেনে আরও একাধিক ধরণের দুর্ঘটনার উদাহরণও রয়েছে। কখনও 'ছিনতাইবাজের ধাক্কা' খেয়েও চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হওয়ার ঘটনা রয়েছে পশ্চিমবঙ্গে। পরিবার সূত্রে জানা গিয়েছিল, 'আপ শিয়ালদা-হাসনাবাদ লোকালে ওই মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত হন নিউ ব্যারাকপুরের ওই বাসিন্দা। রেললাইন থেকে কোনও মতে স্টেশনে আসেন তিনি। তাঁকে উদ্ধার করে আরপিএফ।  যদিও রেল পুলিশের দাবি ছিল, ছিনতাইয়ের কোনও অভিযোগ আসেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget