এক্সপ্লোর

CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ

CJP Protest Jantar Mantar: নিরাপত্তাজনিত কারণে এই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে বলে খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে এমনটাই জানানো হয়েছে।

নয়া দিল্লি : দিল্লিতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালের জন্য। পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত এই মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখতে হবে। নিরাপত্তাজনিত কারণে এই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে বলে খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে এমনটাই জানানো হয়েছে। বন্ধ হওয়া মেট্রো স্টেশনগুলির তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট। এছাড়াও রয়েছে লোক কল্যাণ মার্গ, পটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম - এই মেট্রো স্টেশনগুলি। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য মেট্রো পরিবর্তন করে নেওয়ার সুযোগ চালু রয়েছে। 

২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দিল্লির উল্লিখিত মেট্রো স্টেশনগুলি বন্ধ রয়েছে বলে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে। 

গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে 

নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলন-বিক্ষোভের আবহে আজ সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করে মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে দিল্লির এই ১৬টি স্টেশনে মেট্রো থামবে না এবং এই স্টেশনগুলোতে ঢোকা ও বেরোনোর পথও বন্ধ থাকবে। বন্ধ থাকা ১৬টি মেট্রো স্টেশনের তালিকায় রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, পটেল চৌক, আশ্রম মার্গ, সেবা তীর্থ, মান্ডি হাউজের মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। 

নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনে ফের তৈরি হল উত্তেজনা। বুধবার রাতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে বাঁধল ধস্তাধস্তি। আহত হলেন এক এসিপি-সহ চারজন পুলিশ কর্মী। রাত সাড়ে ৮ টা নাগাদ টলস্টয় মার্গে বোতল ও পাথর ছোড়ায় আহত হন এসিপি বিবেক ভগত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার-সহ ৪ টি দাবি নিয়ে যন্তরমন্তরে বিক্ষোভ দেখিয়ে চলেছেন পড়ুয়ারা। এদিকে প্রশ্নফাঁস ইস্যুতে এবার মুখ খুললেন সলমন খান। প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর সমস্যা, আশাকরি সরকার পড়ুয়াদের পাশে দাঁড়াবে বলে উদ্বেগ প্রকাশ করে নিজের মতামত ব্যক্ত করলেন সলমন খান। পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার আশ্বাস পেলে, তবেই অনশন প্রত্যাহার করবেন বলে জানালেন সোনম ওয়াংচুক। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget