এক্সপ্লোর

Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..

Sonam Wangchuk News: হাসপাতাল থেকে প্রথম ভিডিও বার্তা দেন, সোনম ওয়াংচুক। এর আগে, সফদরজং হাসপাতালে তাঁর কাছে কোনও ইলেকট্রনিক গ্যাজেট রাখতে দেওয়া হয়নি

কলকাতা: দীর্ঘ বিতর্ক, লড়াই... এমনকি আদালত পর্যন্ত ও গড়িয়েছে মামলা। অবশেষে আদালতের রায় নিয়েই, সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে পাঠানো হল, অন্য বেসরকারি হাসপাতালে। যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে হঠাৎই সাদা পোশাকের পুলিশ, সাদা চাদরে আড়াল করে তুলে নিয়ে যায় সোনম ওয়াংচুককে। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, এই কারণ দেখিয়ে সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর চিকিৎসা শুরু করার ও চেষ্টা করা হয়েছিল সেই সময়ে, তবে রুখে দাঁড়ান স্ত্রী গীতাঞ্জলি। তিনি হাসপাতালকে কড়া বার্তা দেন যে, তাঁর অনুমতি না নিয়ে সোনমকে কোনও খাবার দেওয়া যাবে না। কোনও ওষুধ বা ইঞ্জেকশন ও দেওয়া যাবে না, চিকিৎসা ও করা যাবে না। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, তাঁরা চেষ্টা করছেন, সোনমকে কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার। পাশাপাশি গীতাঞ্জলি জানিয়েছেন, সফদরজং হাসপাতালে যে রিপোর্ট দেখানো হচ্ছে, তার স্বচ্ছতা নেই। এই মর্মে আদালতে মামলা ও দায়ের করা হয়েছিল। অবশেষে আদালত নির্দেশ দিয়েছে যে, ভারতের একজন নাগরিক হিসেবে সমস্ত নাগরিকের নিজের চিকিৎসা বেছে নেওয়ার অধিকার রয়েছে। আর সেই কারণেই, সোনমের অনুমতি নিয়ে তাঁকে তাঁর যে হাসপাতালে ইচ্ছা, সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। আর সেই কারণেই, গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে পরিবারের তরফে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

হাসপাতাল থেকে সোনম ওয়াংচুকের প্রথম ভিডিও-বার্তা, কী বললেন তিনি?

আর হাসপাতাল থেকে প্রথম ভিডিও বার্তা দেন, সোনম ওয়াংচুক। এর আগে, সফদরজং হাসপাতালে তাঁর কাছে কোনও ইলেকট্রনিক গ্যাজেট রাখতে দেওয়া হয়নি। সেই কারণে তিনি টিস্যুতে লিখে বার্তা পাঠাচ্ছিলেন। আর এবার তিনি এই প্রথম ভিডিও বার্তা দিলেন। কী বললেন তিনি? সোনম বলছেন, 'নমস্কার আমার বন্ধুরা.. হ্যাঁ আমি এখনও বেঁচেই রয়েছি। এটা আমার অনশনের ২৫ তম দিন। এই ২৫ দিনে আমার মোটামুটি ১১ কিলো ওজন কমে গিয়েছে। মাংসপেশী কমে আসছে.. কিন্তু আমি ঠিকই আছি। গতকাল রাতে আমায় সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি অভিবাদন জানাতে চাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাঁরা এত শান্তির সঙ্গে, এত ধৈর্য্য ধরে আন্দোলন করেছেন। ওঁদের ওপর লাঠিচার্জ হয়েছে, পাথর ছোড়া হয়েছে.. কিন্তু ওঁরা পাল্টা হামলা করেননি। অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছেন সবাই। আমার হৃদয় গলে গিয়েছে এতে। আর যেহেতু ছাত্রছাত্রীদের ওপর বর্বরতা হয়েছে, হামলা হয়েছে... তাই আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে অনেকে দেখা করতে এসেছেন। প্রায় ৬৫ জন সাংসদ কেউ দেখা করেছেন, কেউ বার্তা পাঠিয়েছেন.. প্রত্যেকেই আমায় অনশন ভঙ্গ করার কথা বলেছেন। দেশের সেবায় ফিরে যেতে বলেছেন। আমি নিজেও এটাই করতে চাই। আমার জন্য আমার কাজ ভীষণ জরুরি। কিন্তু আমি সরকারের কাছে মিনতি করছি, বাচ্চাদের ওপর আর ক্ষমতার আস্ফালন দেখাবেন না। দ্বিতীয়ত, ওদের ওপর ভুয়ো মামলা, FIR করবেন না, যাতে ওদের হেনস্থা করা যায়। এটা দয়া করে করবেন না আর এটা যে হবে না, আমায় এই কথা দিতে হবে। কিন্তু আমায় যদি সরকার এই আশ্বাস না দেন, তাহলে আমি অনশন জারি রাখব। জয় হিন্দ।'

 

আরও পড়ুন: Delhi Protest: ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Advertisement

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget