এক্সপ্লোর

রাম মন্দিরের শিলান্যাস, মসজিদের ভূমিপুজো করুন প্রধানমন্ত্রী, দাবি অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহাসমিতির

অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহাসমিতির আরও দাবি, মসজিদের নাম মসজিদ-এ-ইমাম-এ-হিন্দ রাখা হোক। তাদের যুক্তি, মুসলিম সমাজ শ্রীরামকে ইমাম-এ-হিন্দ বলে ডেকে থাকে।

অযোধ্যা: রাম মন্দিরের শিলান্যাস করুন নরেন্দ্র মোদি। এমনই দাবি তুলল অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহাসমিতি। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন সংগঠনের অধ্যক্ষ অমরনাথ মিশ্র। সেখানে তিনি লেখেন, মন্দিরের শিলান্যাসের জন্য মোদির চেয়ে ভাল কেউ হতেই পারে না। সংগঠনের আরও দাবি, মুসলিমদের জন্য তৈরি হতে চলা মসজিদের ভূমিপুজোও করুন মোদি। গত শনিবার, সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে রামলালার জায়গায় রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয়। অন্যদিকে, মসজিদ নির্মাণ করতে মুসলিমদের পাঁচ একর জমি দিতে কেন্দ্রকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পরই অযোধ্যা জুড়ে যেন সাজ সাজ রব পড়ে গিয়েছে। কান পাতলেই চারদিকে রাম মন্দির সংক্রান্ত আলোচনা শোনা যাচ্ছে। রামলালার দর্শনে ভক্তকূলের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। রাম জন্মভূমি ন্যাসের দফতরে তৎপরতাও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এখানে মন্দিরের পাথর খোদাইয়ের কাজ চলে। গত ২৬ বছর ধরে সেই কাজ নিরন্তরভাবে হয়ে চলেছে। মন্দির আন্দোলনের সময়ে দেশ-বিদেশের বহু জায়গায় শিলা-পুজো হয়েছিল। তারপর সেই সব ইট এখানে এনে রেখে দেওয়া হয়েছে। রয়েছে রাম মন্দিরের প্রস্তাবিত মডেলও। যার এক ঝলক দেখার জন্য রাম-ভক্তদের মেলা লেগে গিয়েছে। শুধু অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহাসমিতি নয়। অযোধ্যবাসীও চান, রাম মন্দিরের শিলান্যাস করুন প্রধানমন্ত্রী। রাম জন্মভূমি ন্যাসের সাধু-সন্তদের দাবিও তাই। সকলের মতে, রামনবমীর মুহূর্ত সবচেয়ে শুভ। তাঁরা চান, ওইদিন প্রধানমন্ত্রী মন্দিরের প্রথম পাথর স্থাপন করুন। আগামী বছর ২ এপ্রিল রামনবমী। তবে, এখনও পর্যন্ত অযোধ্যা থেকে নিজেকে দূরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাঝে প্রচারের জন্য একবার স্রেফ ফৈজাবাদ গিয়েছিলেন। তবে, রামলালা দর্শন করেননি। অযোধ্যাবাসীর দাবি, প্রধানমন্ত্রী মোদি মন্দিরের ভূমিপুজো করুন এবং রামলালার দর্শন করুন। অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহাসমিতির আরও দাবি, মসজিদের নাম মসজিদ-এ-ইমাম-এ-হিন্দ রাখা হোক। তাদের যুক্তি, মুসলিম সমাজ শ্রীরামকে ইমাম-এ-হিন্দ বলে ডেকে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget