এক্সপ্লোর

Ram Mandir Inauguration: রাত পোহালেই রামমন্দিরের উদ্বোধন, ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান

Ram Mandir Updates: মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। 

 

অযোধ্য়াজুড়ে একেবারে উৎসবের মেজাজ। অযোধ্যার তীর্থক্ষেত্রপুরম। কার্যত তাঁবুর শহরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু-সন্তরা এখানে অস্থায়ী তাঁবুতে থাকছেন। চারদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই সাধু-সন্তরাও আগামীকাল একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত যেতে পারবেন। সরযূ ঘাটে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে। যেখানে রামলালার প্রাণপ্রতিষ্ঠা সরাসরি দেখা যাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল প্রধানমন্ত্রী তার আগে স্নান করবেন। আর রামলালাকে দেখতে বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন ভক্তরা। এরাজ্য থেকেও পৌঁছে গিয়েছেন ভক্তরা। 

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। সেজে উঠেছে রামের জন্মভূমি। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক-সহ বিভিন্ন মূর্তি। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টোদিকে, কিছুদূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে ১ হাজার ৮টি যজ্ঞকুণ্ড।

স্বচ্ছতা অভিযান নিয়ে আড়াই সেন্টিমিটার লম্বা প্রধানমন্ত্রীর মিনিয়েচার গড়েছেন ওড়িশার এই তরুণ চক-শিল্পী। পরিচ্ছন্নতা বোধ ও নাগরিক চেতনার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে এ ধরনের মিনিয়েচার রাখতে চান বিজয়। তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়ে শংসাপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি। রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যা শহরকে সাজানোর পাশাপাশি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও দেওয়া হয়েছে নজর। অযোধ্যা শহরকে ঝকঝকে তকতকে করে রাখতে তৎপর প্রশাসন। ঘন ঘন রাস্তা সাফাইয়ের কাজ চলছে। এমনকী, ওয়াটার জেট দিয়ে ধুয়ে সাফ করা হচ্ছে গাছের পাতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget