এক্সপ্লোর

Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP

Kolkata News: দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণ। আর তাতেই বিপত্তি। আহত অবস্থা কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ওয়ান) মুরলীধর শর্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) হাফ ম্যারাথনে তোরণ ভেঙে গিয়ে বিপত্তি। ঘটনায় আহত কলকাতা পুলিশের অ্যাডিশনাল CP। ইতিমধ্যেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চোট পেয়েছেন এক মহিলা প্রতিযোগীও। 

তোরণ ভেঙে আহত পুলিশকর্তা: রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠানেই হঠাৎই ভেঙে পড়ে তোরণ। দৌড় চলাকালীন রেড রোডের ওপর দমকা হাওয়ায় ওই তোরণ ভেঙে পড়ে যায় বলে খবর। দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ওয়ান) মুরলীধর শর্মা। তাঁকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তবে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, সবাই সুস্থ আছেন। 

 

হাফ ম্যারাথনের আয়োজন: রবিবার সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে তিনটি বিভাগে হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। সকাল সাড়ে পাঁচটায় ২১ কিলোমিটার, ৬টায় ১০ কিলোমিটার ও সাড়ে ৮টায় শুরু হয় ৫ কিলোমিটারের ফান রান। ১০ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দুটি সুষ্ঠুভাবে শেষ হলেও সাড়ে ৮টায় দৌড় শুরুর কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিপত্তি। রেড রোডে ফিনিশিং লাইনের কাছে আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণ। আর তাতেই ঘটে বিপত্তি। 

কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ২১ ও ৫ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগ ছিল। পুলিশ সূত্রে খবর, ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন। রেড রোড থেকে শুরু হয় দৌড়। এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি, মা উড়ালপুল-সহ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের রেড রোডেই দৌড় শেষ করেন প্রতিযোগীরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও হাফ ম্যারাথনে অংশ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ বিশিষ্টরা।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ram Mandir Inauguration: বেলা ১২টার পর রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুরু, একনজরে প্রধানমন্ত্রীর সফরসূচি

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget