এক্সপ্লোর

বুধবার থেকে শুরু অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ

অনুষ্ঠানের সূচনা হবে রাম জন্মভূমিতে অবস্থিত কুবের টিলা মন্দিরের শিবমূর্তিতে পুজোর মাধ্যমে

অযোধ্যা: করোনা আবহের মধ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে রামমন্দির নির্মাণের কাজ। আগামীকালই, মন্দিরের ভিতের জন্য প্রথম ইঁট পাতা হবে।

মন্দির ট্রাস্ট প্রধানের মুখপাত্র জানিয়েছেন, আগামীকাল এই অনুষ্ঠানের সূচনা হবে রাম জন্মভূমিতে অবস্থিত কুবের টিলা মন্দিরের শিবমূর্তিতে পুজোর মাধ্যমে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস জানান, রামায়ণে কথিত আছে যে, লঙ্কায় আক্রমণ করার আগে শ্রীরাম এই রুদ্রাভিষেক রীতির মাধ্যমে শিবের পুজো করেছিলেন।

সেই রীতিকে মাথায় রেখেই শিবের পুজো করেই মন্দির নির্মাণের ভিতে প্রথম ইঁট গাঁথা হবে। বুধবার সকাল ১১টা নাগাদ ওই বিশেষ প্রার্থনা শুরু হবে। পুজোর দায়িত্বে থাকবেন কমলনয়ন দাস সহ অন্যান্য পুরোহিতরা।

কমল নয়ন জানান, পুজোর প্রথাটি প্রায় ২ ঘণ্টা ধরে চলবে। তার পর, ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে রাম মন্দিরের নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে, এক ঐতিহাসিক সিদ্ধান্তে রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এরপর চলতি বছরের মার্চ মাসে রামলাল্লা বিগ্রহকে অস্থায়ী মন্দিরস্থল থেকে নতুন জায়গায় স্থানান্তরিত করা হয়। কারণ, এই অস্থায়ী জায়গায় নির্মাণ হবে পূর্ণাঙ্গ মন্দিরের।

১৯৯২ সালে অযোধ্যার বিতর্কিত জমিতে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদকে ধ্বংস করে করসেবকরা। তাঁদের দাবি ছিল, আগে থেকে রাম মন্দির ছিল ওই জায়গায়।

রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কে সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের রায় দেয়। পাশাপাশি, মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় একটি বিকল্প ৫ একর জমির বন্দোবস্ত করার নির্দেশও দেয় শীর্ষ আদালত।

অন্যদিকে, বাবরি ধ্বংস মামলা এখনও লখনউয়ের বিশেষ আদালতে চলছে।

সেরা শিরোনাম

Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget