এক্সপ্লোর

অযোধ্যায় রামমন্দির হলেই অবসান হবে করোনাভাইরাসের, দাবি মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকারের

প্রসঙ্গত, ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যায় রামমন্দির স্থলে ‘ভূমি পূজা’ সম্পন্ন হবে বলে বুধবার ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। নির্বিঘ্নে মন্দির তৈরির জন্যই গঠিত হয়েছে ট্রাস্ট।

নয়াদিল্লি: দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। এখনও পর্যন্ত ১২ লক্ষ ছাড়িয়েছে সংক্রমণ সংখ্যা। কিন্তু মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মার দাবি, অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু হলেই করোনা অতিমারীর অবসান হবে। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ভগবানের রামের পুনর্জন্ম হয়েছিল মানবজাতির কল্যাণে, একইসঙ্গে দানব কূলের বিনাশ ঘটাতে। যে মূহূর্তে রামমন্দির নির্মাণ শুরু হবে, কোভিড অতিমারীর বিনাশেরও সূচনা হবে তখনই। শর্মা আরও বলেছেন, করোনাভাইরাসের কবলে পড়েছে শুধু ভারত নয়, গোটা দুনিয়া। আমরা শুধুমাত্র সামাজিক দূরত্বই বজায় রাখছি না, আমাদের পূণ্য দেবদেবীকেও স্মরণ করছি। সুপ্রিম কোর্টই রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যায় রামমন্দির স্থলে ‘ভূমি পূজা’ সম্পন্ন হবে বলে বুধবার ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। নির্বিঘ্নে মন্দির তৈরির জন্যই গঠিত হয়েছে ট্রাস্ট। সংগঠনের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি সাংবাদিকদের জানান, ট্রাস্ট ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল, তিনি তা গ্রহণ করেছেন, ৫ আগস্ট অযোধ্যায় পৌঁছবেন। সেদিন ভূমি পূজন অনুষ্ঠান হবে দুপুরে এবং তার আগে হনুমান গরহি ও রামলালার অস্থায়ী মন্দিরে প্রধানমন্ত্রী পূজা-প্রার্থনা করবেন। সামাজিক দূরত্ববিধি মাথায় রেখে ১৫০ আমন্ত্রিত সহ মোট ২০০ জনকে ভূমি পূজন অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হবে। ট্রাস্ট চেয়ারম্যান নৃত্যগোপাল দাশের মুখপাত্র কমল নয়ন দাশ বলেছেন, ৫ আগস্ট বেলা ১২টা ১৫-য় ৩২ সেকেন্ড স্থায়ী হবে শুভ মূহূর্ত। আরেক ট্রাস্ট সদস্য কামেশ্বর চৌপল বলেছেন, ট্রাস্টের বৈঠকে ঠিক হয়েছে, কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে ২০০-র বেশি লোককে অনুষ্ঠানে ডাকা হবে না। তবে প্রধানমন্ত্রীর অফিসের সিদ্ধান্ত তাঁর জানা নেই বলে উল্লেখ করলেও চৌপল বলেন, আমাদের প্রস্তুতি শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Most Wanted Gangster: হরিয়ানার 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার আমেরিকায়, খুন-অপহরণ-তোলাবাজি, রয়েছে একাধিক মামলা
হরিয়ানার 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার হিমাংশু ভাউ গ্রেফতার আমেরিকায়, খুন-অপহরণ-তোলাবাজি, রয়েছে একাধিক মামলা
ABP Ananda Top 10, 24 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 24 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Delhi CJP Protest: জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget