এক্সপ্লোর

সরযূ নদী গতিপথ পাল্টালেও অক্ষত থাকবে রাম মন্দির, ভূমিকম্পেও কিছু হবে না, জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্রর তত্ত্বাবধানে চলছে মন্দির তৈরির কাজ।

  নয়াদিল্লি: অন্তত ১,০০০ বছর আঁচড় পড়বে না অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরের কাঠামোয়। তা এমন শক্তপোক্ত হবে যার ভূমিকম্পেও অক্ষত থাকবে। এমনকী পাশের সরযূ নদী যদি পথ পাল্টায় তবেও কিছু হবে না। আইআইটি ইঞ্জিনিয়ারদের দল সহ অসংখ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এই মন্দির নির্মাণের দায়িত্ব নিয়েছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এ কথা জানিয়েছেন। সরযূ নদীর তীরে যেখানে মাটি খুঁড়ে মন্দিরের ভগ্নাবশেষ পাওয়া যায়, সেখানেই নতুন মন্দিরের ভিত তৈরি কঠিন কাজ কারণ বালি অত্যন্ত ঝুরঝুরে। চম্পত রাই বলেছেন, ভারতীয় ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, বালির সমস্যা সব কিছু মেনে নিয়েই শক্তপোক্ত কাঠামো গড়ে তুলবেন তাঁরা। প্রস্তাবিত সাইটের ৬০ মিটার নীচেও বালি পাওয়া গিয়েছে। ইসরোর কাছ থেকেও ছবি চাওয়া হয়েছে। জানা গিয়েছে, সরযূ নদী পাঁচবার তার গতিপথ পরিবর্তন করেছে, আগামী ৫০০ বছরে আবার করতে পারে। সব কিছু মাথায় রেখেই মন্দিরের ভিত গড়ে তোলা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের সহ সভাপতি চম্পত বলেছেন, ৩ বছরে অযোধ্যায় তৈরি হবে বিশাল রাম মন্দির। আগের থেকেও বড় হবে এই মন্দির, কারণ এবার বেশি জমি হাতে আছে। তিনি আরও বলেছেন, বিশেষজ্ঞরা ঠিক করেছেন, যেভাবে বাঁধের দেওয়াল প্রস্তুত হয়, সেভাবেই মন্দিরের কাঠামো গড়ে তোলা হবে। আইআইটি বম্বে, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি, লার্সেন অ্যান্ড টুব্রোর এবং টাকার বিশেষজ্ঞরা এই কাজে নেমেছেন। আগামী ২-৩ দিনে ভিত তৈরি হয়ে যাওয়ার কথা। আগাগোড়া পাথরে তৈরি হবে রাম মন্দির। প্রতিটি তলার উচ্চতা হবে ২০ ফুট, দৈর্ঘ্য ৩৬০ ফুট ও প্রস্থ ২৩৫ ফুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্রর তত্ত্বাবধানে চলছে মন্দির তৈরির কাজ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু, আজ কোচবিহারে মোদি
ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু, আজ কোচবিহারে মোদি
Adhir Choudhury: অধীরকে দেখে ফের 'গো ব্যাক স্লোগান', প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী
অধীরকে দেখে ফের 'গো ব্যাক স্লোগান', প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী
PM Modi: রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি
রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি
Donald Trump: 'নরক নেমে আসার আগের ৪৮ ঘণ্টা...', হরমুজ নিয়ে ফের ইরানকে সাংঘাতিক হুঁশিয়ারি ট্রাম্পের
'নরক নেমে আসার আগের ৪৮ ঘণ্টা...', হরমুজ নিয়ে ফের ইরানকে সাংঘাতিক হুঁশিয়ারি ট্রাম্পের

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget