এক্সপ্লোর

বামনগাছি গণধর্ষণ মামলার প্রধান সাক্ষীকে মারধর, হুমকি, গ্রেফতার অভিযুক্তের আত্মীয়

সোমবার রাতে এ নিয়ে অভিযোগ দায়ের হয় দত্তপুকুর থানায়। অভিযুক্ত শুভমকে গ্রেফতার করেছে পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার বামনগাছি গণধর্ষণের মামলার প্রধান সাক্ষীকে মারধরের অভিযোগ উঠল ধর্ষণে অভিযুক্তের এক আত্মীয়ের বিরুদ্ধে। সোমবার রাত দশটা নাগাদ তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয়, হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে ঘটে ওই বামনগাছি গণধর্ষণ। অভিযোগকারী ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ঢুকে ভাড়াটিয়া বছর তিরিশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৩ যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রধান সাক্ষী ছিলেন  বাড়িওয়ালা তরুণ দেবনাথ। ঘটনার মাসতিনেকের মধ্যে এবার আক্রান্ত তিনি নিজেই!  তরুণবাবু অভিযোগ করেছেন, গতকাল রাত দশটা নাগাদ, তাঁর বাড়িতে ঢুকে পড়ে গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত রতন দাস ওরফে তোতার এক আত্মীয় শুভম মালাকার ওরফে লিটন।  তাঁকে মারধর করা হয়, দেওয়া হয় হুমকি। সোমবার রাতে এ নিয়ে অভিযোগ দায়ের হয় দত্তপুকুর থানায়। অভিযুক্ত শুভমকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু স্বস্তি পাচ্ছেন না এলাকার মানুষ। স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত দাস বলেছেন, এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়ে গিয়েছে। গণধর্ষণ মামলায় অভিযুক্ত রতন দাস  সহ ধৃত তিনজনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। তবে সোমবারের ঘটনার সঙ্গে গণধর্ষণের ঘটনার কোনও যোগ আছে কিনা, তা তারা খতিয়ে দেখছে।

সেরা শিরোনাম

যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI
ED Raid Kolkata | সকাল থেকে ৮ টি জায়গায় তল্লাশি চালাল ED, আর্থিক প্রতারণার মামলায় শহর জুড়ে কী ছবি?
Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget