এক্সপ্লোর

এও হয়! অসুস্থ প্রাক্তন কর্মচারীকে বাড়ি বয়ে দেখতে গেলেন, চিকিত্সার খরচ বহনের প্রতিশ্রুতি রতন টাটার

ঘটনাটি তিনি নিজে জানাননি, লিঙ্কডইন পোস্টে জানিয়েছেন পুণের জনৈক এক্সিকিউটিভ যোগেশ দেশাই। তিনি রতন টাটার ওই অবসরপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করে দেশাই জানিয়েছেন, রতন টাটা যখন পুণের ওই হাউসিং সোসাইটিতে যান, সেসময় মিডিয়ার কোনও লোক ছিলেন না, ছিলেন না কোনও দেহরক্ষী, বাউন্সারও।

মুম্বই: নতুন নয়, এমনটা তিনি আগেও করেছেন। রতন টাটার মানবদরদী চেহারার পরিচয় আরও একবার পাওয়া গেল। এককালের ডাকসাইটে, দেশের প্রথম সারির একজন শিল্পপতির সংস্থার অসুস্থ কর্মচারীকে, তাও বর্তমান নয়, প্রাক্তন, দেখতে ছুটে যাওয়ার ঘটনা ফের দেখিয়ে দিল, তিনি মানুষটা কেমন। বরাবরই মিতভাষী, স্মিতহাস্যময়, বিনম্র মানুষ বলে পরিচিত তিনি। পাশাপাশি তিনি যে সমব্যাথী মনের মানুষ, সেটাও দেখা গেল। সত্তর পেরনো রতন টাটা মুম্বই থেকে পুণে গিয়ে টাটা সন্স গোষ্ঠীর দু বছর ধরে অসুস্থ এক কর্মচারীর বাড়ি গেলেন, তিনি কেমন আছে দেখতে! মুম্বই থেকে গাড়িতে তিনি যান পুণের ফ্রেন্ডস সোসাইটিতে ওই প্রাক্তন কর্মচারীর বাড়়িতে। সাধারণতঃ সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কোনও কর্মীর কর্মজীবন ফুরলে অবসর জীবনে মালিকরা তো দূরের কথা, সহকর্মীদের সকলেই হয়তো যোগাযাগ রাখেন না, ঘনিষ্ঠ সহকর্মীদের দুএকজন ছাড়া। এটাই সাধারণতঃ দেখা যায়। এক্ষেত্রে ব্যতিক্রমী নজির গড়লেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। ঘটনাটি তিনি নিজে জানাননি, লিঙ্কডইন পোস্টে জানিয়েছেন পুণের জনৈক এক্সিকিউটিভ যোগেশ দেশাই। তিনি রতন টাটার ওই অবসরপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করে দেশাই জানিয়েছেন, রতন টাটা যখন পুণের ওই হাউসিং সোসাইটিতে যান, সেসময় মিডিয়ার কোনও লোক ছিলেন না, ছিলেন না কোনও দেহরক্ষী, বাউন্সারও। রতন টাটা ওই কর্মচারীর গোটা সংসারের আর্থিক দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দেশাই। তাঁর সন্তানদের পড়াশোনা, চিকিত্সার আর্থিক সংস্থান করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ২০০৮ সালে ২৬/১১র সন্ত্রাসবাদী হামলায় ক্ষতিগ্রস্ত টাটা শিল্পগোষ্ঠীর প্রায় ৮০ কর্মীর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন, তাঁদেরও যাবতীয় জীবনযাপনের খরচ বহনের আশ্বাস দিয়েছিলেন। করোনাভাইরাস সংক্রমণের জেরে অতিমারীর সময়ও রতন টাটা সংবেদনশীল মানসিকতা থেকেই লে অফ, ছাঁটাইয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ভারতীয় শিল্প সংস্থাগুলি যেভাবে লেঅফের পদক্ষেপ করেছে, সেটা একেবারেই চটজলদি, তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত। তাদের শীর্ষ পরিচালকদের সহানুভূতি, সমবেদনার অভাব এতে প্রকট হয়ে উঠেছে। তাঁর কথায়, এই লোকগুলো আপনাদের জন্য কাজ করেছেন। পুরো জীবনটা আপনাদের সেবা করেছেন। আর এখন আপনারা ওঁদের বর্ষায় বাইরে বের করে দিচ্ছেন! শ্রমিক বাহিনীর প্রতি এই আপনাদের মূল্যবোধ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget