এক্সপ্লোর

লোক দেখানো চেষ্টা করেন না, চটক নেই, অতিমারী কালে মোদির নেতৃত্বের প্রশংসা রতন টাটার

করোনাভাইরাস অতিমারী কালে এই নিয়ে দ্বিতীয়বার বণিক মহলের কোনও সামনের সারির মুখ এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন। আরেক শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানিও, এক সপ্তাহও হয়নি, কোভিড-১৯ জনিত পরিস্থতিতে মোদির ভূমিকার গুণগান করেছেন।

মুম্বই: শিল্প সংগঠন অ্যাসোচেমের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষ্যে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রতন টাটা। প্রধানমন্ত্রী কখনও ইতঃস্তত করেননি, অত্যন্ত কঠিন সময়ে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে অভিমত জানিয়েছেন দেশের শিল্প ও বণিক মহলের এই অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। অতিমারি কালে প্রধানমন্ত্রীর ভূমিকার উল্লেখ করে টাটা বলেছেন, এই যে গত কয়েক বছর ধরে ব্যবসা করছি, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যা করতে চাইছেন, অতিমারির খুব খারাপ সময়ে, আর্থিক দুরবস্থার মধ্যে তিনি আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। আপনি নেতৃত্বের পতাকা বহন করেছেন, দ্বিধাদ্বন্দ্ব করেননি, দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করোনাভাইরাস অতিমারী কালে এই নিয়ে দ্বিতীয়বার বণিক মহলের কোনও সামনের সারির মুখ এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন। আরেক শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানিও, এক সপ্তাহও হয়নি, কোভিড-১৯ জনিত পরিস্থতিতে মোদির ভূমিকার গুণগান করেছেন। এবার রতন টাটা মন্তব্য করেছেন, মোদি লোক দেখানো বা ওপর ওপর চেষ্টা করেন না। তিনি বলেছেন, আপনার নেতৃত্বের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের। হ্যাঁ, বিরোধিতা তো থাকবেই। মানুষের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হবে, কিন্তু তা বলে পালিয়ে যাননি বা ইতস্ততঃ বোধ করেননি আপনি। আপনি লকডাউন করেছেন, দেশবাসীকে কয়েক মিনিট একসঙ্গে আলো নিভিয়ে রাখতে বলেছেন। এসব আপনি করেছেন। কিন্তু এসব লোকদেখানো বা চটকদারি নয়। এসব দেশকে জোটবদ্ধ করেছে, একটা দেশ হিসাবে যা যা করার কথা আমাদের, সেই লক্ষ্য়ে আমাদের প্রয়াসে গতি যোগ করবে। ভাইরাস সংক্রমণ রোধের প্রয়াসে দেশের অর্থনীতির গত এপ্রিল থেকে জুনে রেকর্ড ২৩.৯ শতাংশ সংকোচন হয়েছে, তারপর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও সংকোচন ঘটেছে সাড়ে সাত শতাংশ। উন্নয়ন, বৃদ্ধি চাঙ্গা করতে ঋণদান সহায়তা বাড়াতে সরকার ব্যাপক নগদ অর্থের জোগান সমেত একগুচ্ছ পদক্ষেপ করেছে, পাসাপাশি দেশের গরিবতম অংশকে নিরচায় খাদ্য ও কর্মসংস্থানের লক্ষ্য়েও আর্থিক সহায়তা বাড়িয়েছে। এছাড়া এই সময়কালে সরকার আর্থিক সংস্কারের পথেও পা বাড়িয়েছে., শ্রম ও কৃষিক্ষেত্রে নানা সংস্কার ঘটিয়েছে। ভারতকে স্বনির্ভর করে তুলতে ১০টির বেশি সেক্টরে উত্পাদনের সঙ্গে ইনসেনটিভকে জুড়ে দেওয়ার মতো পলিসি চালু করেছে সরকার। শিল্পমহলের এবার এই নেতৃত্বের সুফল দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। টাটা বলেন, গত কয়েক বছরে আমরা দেখেছি, আমরা নিজেরা একজোট হলে অসাধারণ, চমত্কার কিছু করতে পারি। এই কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ায় আপনাকে ধন্যবাদ। আমরা সবাই যদি একজোট হয়ে আপনার কথা অনুসরণ করতে পারি, আপনি যা করেছেন, তা করতে পারি, তাহলে গোটা দুনিয়া একদিন বলবে, এই প্রধানমন্ত্রী বলেছেন, এটা হতে পারে এবং সেটা তিনি করেও দেখিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget