এক্সপ্লোর

Afghanistan Taliban Panjshir Update : তালিবান পঞ্জশির ছাড়লে তবেই শান্তি আলোচনা, সাফ জানালেন আহমদ মাসুদ

শনিবারই যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেছেন, ''অবিলম্বে পঞ্জশির নিয়ে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তালিবান ও বিরোধীদের আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে।''

কাবুল: তালিবান(Taliban) পঞ্জশির ও অন্দারাব থেকে বাহিনী সরালে শান্তি আলোচনায় রাজি ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অফ আফগানিস্তান (NRFA)। এক বিবৃতিতে এমনই জানিয়েছেন সংগঠনের নেতা আহমদ মাসুদ(Ahmad Massoud) ।  

শনিবারই পঞ্জশিরে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক বিবৃতিতে তিনি বলেছেন, ''অবিলম্বে পঞ্জশির নিয়ে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তালিবান ও বিরোধীদের আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে।'' শনিবার এই খবর প্রকাশ করেছে 'টোলো নিউজ'।

দেখা গেল, প্রাক্তন প্রেসিডেন্টের আহ্বানের ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদলে ফেলল ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অফ আফগানিস্তান (NRFA)। এক বিবৃতিতে এদিন আহমদ মাসুদ বলেছেন, ''তালিবানের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমস্যা মিটিয়ে ফেলতে রাজি আমরা। ধর্ম ও আদর্শের ভিত্তিতে এই কাজে সম্মতি জানিয়েছে সংগঠন। আমরা আত্মবিশ্বাসী, ভবিষ্যতে তালিবান ছাড়াও আফগানিস্তানের অন্যান্য জাতি ও সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে দেশ চালাবেন।''

দেশের বর্তমান পরিস্থিতি বলছে, গত এক সপ্তাহ ধরে পঞ্জশিরে তালিবানের বিরুদ্ধে সংঘর্ষ জারি রয়েছে NRFA-এর। দুই তরফই দাবি করছে, যুদ্ধে তাদের জয় হয়েছে।তালিবান দাবি করেছে, তারা পঞ্জশিরের মূল জেলাগুলি দখল করে নিয়েছে। পাল্টা আহমদ মাসুদ বাহিনীর দাবি, সংঘর্ষে কমপক্ষে ১০০০-এর বেশি তালিবানের মৃত্যু হয়েছে।   

শনিবারই তালিবান দাবি করে, পঞ্জশির উপত্যকার গভর্নর অফিস দখলে করে ফেলেছে তারা। পঞ্জশির প্রদেশের রাজধানী বজারক এখন নিয়ন্ত্রণ করছে তালিবান। যদিও এ প্রসঙ্গে কিছু নিশ্চিত করেনি আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ। চ্যানেলের তরফে বলা হয়েছে, পঞ্জশিরে টেলিকম সার্ভিস না থাকায় সেখানকার খবর পাওয়া যাচ্ছে না।শুক্রবার রাত থেকে পঞ্জশিরের কী অবস্থা তা বুঝতে পারছেন না কেউ। যদিও এদিন তালিবানের কালচারাল কমিশনের সদস্য আমানুল্লা শমানগানি দাবি করেছে, পঞ্জশিরের চার জেলা শোতুল, প্রয়াণ, খেঞ্জ, অবশার এখন তালিবানের অধীনে। বর্তমানে পঞ্জশিরের অনাবা দখলের চেষ্টা চালাচ্ছে তালিবান।

আফগানিস্তানের পরিস্থিতি বলছে, মার্কিন সেনা দেশ ছাড়তেই দখলদারি শুরু করেছে তালিবান। প্রায় সব প্রদেশ দখল হলেও বাকি থেকে গিয়েছে পঞ্জশির। যেখানে তালিবানের বিরুদ্ধ নেতৃত্ব দিচ্ছে আহমেদ মাসুদ। শুক্রবারই 'পঞ্জশির জয়ের' উদযাপন করতে গিয়ে তালিবানদের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। রয়টার্সের রিপোর্ট বলছে, শূন্যে জঙ্গিদের গুলির উল্লাসে মৃত্যুর মুখে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget