এক্সপ্লোর

Rishikesh Accident: হৃষিকেশে মর্মান্তিক দুর্ঘটনা, র‍্যাফটিং করতে গিয়ে উল্টোল নৌকা, চোখের সামনে তলিয়ে গেলেন যুবক

Rishikesh River Rafting: জানা গিয়েছে,বছর ২৪ এর সাগর নেগী নামের ওই যুবক বন্ধুদের সঙ্গে হৃষিকেশে ভ্রমণে গিয়েছিলেন।

নয়া দিল্লি: প্রতি বছর হাজার হাজার পর্যটকরা হৃষিকেশে যান প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। পাশাপাশি নানারকম অ্যাডভেঞ্চারও করে থাকেন তাঁরা। বাঞ্জি জাম্পিং থেকে প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফটিং থেকে রোপওয়ে নানা রকমের অ্যাডভেঞ্চারে মজেন পর্যটকরা। এঁদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। সেই অ্যাডভেঞ্চারই যে শেষ যাত্রা হবে কল্পনাও করতে পারেনি কেউ। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তরুণের। 

জানা গিয়েছে, হৃষিকেশে রিভার র‍্যাফটিং করতে গিয়েছিলেন এক দল বন্ধু। কিন্তু র‍্যাফটিং করার সময়ই টালমাটাল নদীর স্রোতের মাঝে পড়ে মাঝ নদীতে আচমকাই নৌকা থেকে পড়ে গেলেন ওই যুবক। কিছুক্ষন জলে ভেসে থাকার পর  জলের তলায় তলিয়ে যেতে দেখা গেল তাঁকে। গোটা ঘটনাটি রেকর্ড করে পোস্ট করেন এক ব্যক্তি। ঘটনটি দেরাদুনের মুনিকিরেতির বলেই খবর।

জানা গিয়েছে,বছর ২৪ এর সাগর নেগী নামের ওই যুবক বন্ধুদের সঙ্গে হৃষিকেশে ভ্রমণে গিয়েছিলেন। ভিডিওতে দেখা যায় সাগর প্যাডেল করে নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা করতে থাকে। নৌকায় থাকা বাকি বন্ধুরাও খুব চেষ্টা করে চলেন বন্ধুকে বাঁচিয়ে আনার। কিন্তু ততক্ষণে সব শেষ।  

এরপর সেখানে উদ্ধারকারী দল পৌঁছলে সাগরের দেহ গঙ্গা থেকে তুলে আনে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরবর্তী ব্যবস্থা করে। তপোবন ফাঁড়ির ইনচার্জ প্রদীপ রাওয়াত বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের কাছে র‍্যাফটিং করার  সময় সমস্ত সুরক্ষা নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য আবেদন জানিয়েছে।   

এদিকে, গত সপ্তাহেই আবহাওয়া খারাপ থাকায় প্রবল হাওয়ায় ডাল লেকে উল্টে গেল একটি শিকারা। মাঝি সহ চার জন পর্যটক লেকের জলে পড়ে যান। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-কে শিকারার মালিক মহম্মদ আসলাম জানান যে নৌকায় রাজস্থান থেকে আসা একদম পর্যটক ছিলেন। হঠাৎ হাওয়ার বেগ প্রবল হওয়ায় শিকারা উল্টে যাত্রীরা লেকের জলে পড়ে যায়। তবে সকলকে উদ্ধার করা গিয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।                               

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget