এক্সপ্লোর

Mohan Bhagwat: 'সৃষ্টিকর্তা নন, জাতপাত তৈরি করেন পণ্ডিতরাই', বললেন সঙ্ঘ প্রধান ভাগবত

Rashtriya Swayamsevak Sangh: সন্ত শিরোমণি রোহিদাসের ৬৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র নাট্য মন্দিরে একটি জমায়েতের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ভাগবত।

মুম্বই: পরবর্তী লোকসভা নির্বাচনের আগে জাতপাত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। সেই আবহেই রবিবার জাতপাতের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat)। জানালেন, জাতপাত আসলে পুরোহিতদের তৈরি। ঈশ্বরের হাতে এমন কোনও বিভেদের সৃষ্টি হয়নি। 

জাতপাতের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধানকে

সন্ত শিরোমণি রোহিদাসের ৬৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র নাট্য মন্দিরে একটি জমায়েতের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ভাগবত। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, "ঈশ্বর একটাই কথা বলেছেন যে, তাঁর কাছে সকলের সমান কদর।  জাতি-বর্ণের কোনো বিভেদ নেই। সমাজে শ্রেণি তৈরি করেন পণ্ডিতরাই, যা ভুল ছিল। আমাদের সমাজের এই বিভেদেরই ফায়দা তোলে বহিঃশত্রুরা। তার জন্যই বার বার আক্রমণ হয়েছে। বাইরে থেকে এসে আমাদের মধ্যেকার বিভেদকে কাজে লাগিয়ে ফায়দা তুলেছে কিছু মানুষ।"

ভারতে নাগরিকদের মধ্যে চেতনা এবং বিবেক বোধ একই বলেও মন্তব্য় করেন ভাগবত। তাঁর কথায়, "সংসারে থেকে সমাজের প্রতিও দায়িত্ববোধ তৈরি হয় আমাদের মনে। প্রত্যেক কাজই যখন সমাজের বৃহত্তর কল্যাণের সঙ্গে জড়িয়ে, সেখানে কোনও কাজ বড়, ছোট বা আলাদা হতে পারে না। সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই সমান। তাঁর কাছে কোনও জাতপাত বা শ্রেণি নেই। পণ্ডিতরা এই বিভাজন তৈরি করেন, যা ভুল ছিল।"

আরও পড়ুন: Hai Kaun Series: ভূরি ভূরি অভিযোগ সত্ত্বেও কেন তদন্ত হল না, আদানি-প্রশ্নে কাঠগড়ায় মোদি, ‘হ্যায় কৌন’ সিরিজ চালু করল কংগ্রেস

তুলসিদাস, কবীর এবং সুরদাসের চেয়ে সন্ত রোহিদাস অনেক বেশি মহান ছিলেন বলেও মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, "রোহিদাস ব্রাহ্মণদের মন জয় করতে পারেননি যদিও, কিন্তু বহু মানুষের মন জিতে নিয়েছিলেন। ঈশ্বরের মানুষকে আস্থাবান করে তুলেছিলেন। তাই ওঁকে সন্ত বলা হয়।"

শুধু নিজের পেট ভরানোই ধর্ম হতে পারে না বলেও মন্তব্য করেন ভাগবত। তাঁর কথায়, "নিজের কাজ করে যেতে হবে। নিজের ধর্ম মেনেই করে যান। সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে। ধর্ম আসলে তা-ই। এই চিন্তা এবং আদর্শে ভর করেই সন্ত রোহিদাসরা এগিয়ে আসেন।"

শুধু নিজের পেট ভরানোই ধর্ম হতে পারে না বলেও মন্তব্য করেন ভাগবত

ভাগবত আরও বলেন, "চারপাশে কী ঘটছে, নজর থাক তার উপর। কিন্তু কোনও অবস্থাতেই নিজের ধর্ম ত্যাগ করবেন না। ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়ার রীতি ভিন্ন হতে পারে, কিন্তু সব ধর্মের বার্তা মূলত একই। অন্যের ধর্মকে খাটো না করেই নিজের ধর্ম পালন করে যেতে হবে।"

সেরা শিরোনাম

Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget