এক্সপ্লোর

Delhi News: AAP ও BJP কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, ভণ্ডুল হল দিল্লি পুরসভার অধিবেশন

MCD Chaos: ওয়েলে নেমে একে অন্যের দিকে ব্যালট বক্স ছোড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা।

নয়াদিল্লি: শাসকদল আম আদমি পার্টি ও বিরোধী দল বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির জেরে ভণ্ডুল হল দিল্লি পুরসভার অধিবেশন। গতকাল পুরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে অশান্তির সূত্রপাত। ওয়েলে নেমে একে অন্যের দিকে ব্যালট বক্স ছোড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা। ধাক্কাধাক্কির মধ্যে কেউ কেউ ঘুসি বাগিয়ে তেড়ে যান। আম আদমি পার্টির নব নির্বাচিত মেয়র শেলি ওবেরয়ের অভিযোগ, ভোট চলাকালীন বিজেপি কাউন্সিলররা তাঁকে আক্রমণের চেষ্টা করেন। অশান্তির জেরে আজও দিল্লি পুরসভার অধিবেশন স্থগিত হয়েছে। 

বারবার মুলতুবি প্রস্তাব, উচ্চগ্রামে স্লোগান থেকে হাতাহাতি- দিল্লি পুরসভার অন্দরে বাদ গেল না কিছুই। পুরসভার স্ট্যান্ডিং কমিটিতে কারা কারা জায়গা পাবেন তা নিয়েই বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। পুর অধিবেশনে বারবার বাধা পড়ায় শুক্রবার সকাল পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় দিল্লি পুরসভার অধিবেশন। সদস্য নির্বাচনের কাজও হয়নি। 

এর আগেও দিল্লি পুরসভায় আপ ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দিল্লি পুরসভার অধিবেশন ঠিকমতোই এগোচ্ছিল। সেখানে দিল্লি পুরসভায় নতুন মেয়র নির্বাচন করা হয়। আপের শেলি ওবেরয় মেয়র পদে বসেন। তিনি নির্বাচনে হারিয়েছেন বিজেপির প্রার্থীকে। আপের আলে মহম্মদ ইকবাল ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। 

তারপর স্ট্যান্ডিং কমিটি নির্বাচন শুরু হতেই তুমুল হট্টগোল শুরু হয়। বচসা শুরু হয়। একে অপরের দিকে বোতল ছুড়ে মারেন আপ ও বিজেপি কাউন্সিলররা। ছোড়া হয় ফল, ব্যালট বক্স। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে। নতুন মেয়র অভিযোগ করেন, আগের দিন বিজেপির কিছু সদস্য তাঁর উপর হামলা চালিয়েছে। সেই অভিযোগ সঙ্গে সঙ্গে খারিজ করে বিজেপি। গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলে ট্যুইট করেন আপের মেয়র শেলি ওবেরয়। পাল্টা বিজেপি অভিযোগ করে, গোপন ভোটদানের সময় আপের কিছু কাউন্সিলর তাঁদের ব্যালটের ছবি তুলছিলেন। তার বিরোধিতা করেন তাঁরা। এই কারণেই নির্বাচন বন্ধ করে নতুন করে নির্বাচন করার দাবি জানানো হয়। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। তারপরেই দুই দলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। 

স্ট্যান্ডিং কমিটি কেন গুরুত্বপূর্ণ:
পুরসভার মাথায় থাকেন মেয়র। কিন্তু স্ট্যান্ডিং কমিটির হাতেই থাকে executive powers অর্থাৎ কোনও প্রকল্পে অর্থ বরাদ্দ করা, সেই সংক্রান্ত আলোচনা করা এবং কোনও প্রকল্পে সিলমোহর দেওয়ার ক্ষমতা থাকে এই কমিটির হাতেই। বিভিন্ন ক্ষেত্রের জন্য সাব কমিটি তৈরির ক্ষমতাও রয়েছে এই কমিটির হাতেই। স্ট্যান্ডিং কমিটিতে মোট ১৮ জন সদস্য থাকেন। তাঁদের মধ্যে ৬ জন পুর অধিবেশনে নির্বাচিত হন। বাকি ১২ জন পরে ওয়ার্ড কমিটির মাধ্য়মে নির্বাচিত হন।  

আরও পড়ুন: খুঁজে পাচ্ছেন না মূল্যবোধ, কংগ্রেস ছাড়লেন স্বাধীনতা সংগ্রামী রাজাগোপালাচারীর প্রপৌত্র

সেরা শিরোনাম

Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Suvendu Adhikari: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর
News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget