এক্সপ্লোর

Earthquake News: বিরাট ভূমিকম্পে কাঁপল রাশিয়া, পর পর আফটারশক, সুনামি সতর্কতা জারি

Russia Earthquake: কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে।

নয়া দিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে এবং প্রশাসন ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে ।

রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ঘরবাড়িতে কম্পনের ছবি দেখা গেছে।  অন্যদিকে আরেকটিতে রাস্তায় পার্ক করা একটি গাড়ি এদিক-ওদিক দুলতে দেখা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ১০ কিলোমিটার (ছয় মাইল) অভ্যন্তরে হয়েছে। এরপর পর পর পাঁচটি আফটারশক হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা এলাকা। সেইবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪।  গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা।

এর আগে রাশিয়ার কামচাটকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের উৎসস্থল িল পূর্ব রাশিয়ার কামচাটকা  পেত্রোপভলভস্ক-কামচাটস্কি এলাকায় মাটির ৩৯ মিটার গভীরে। সেবারও  পরপর ৫ বার কম্পন হয়। এর আগে ৩০ জুলাই সাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৭। কামচাটকা উপকূলে আছড়ে পড়ে ২৫ ফুটেরও বেশি উঁচু ঢেউ। রাশিয়ার পাশাপাশি, সুনামি আছড়ে পড়ে জাপানের বিভিন্ন জায়গায়।                                    

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিকটবর্তী উপকূলরেখায় সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে। গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, "এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে"। 

কামচাটকা উপদ্বীপটি রিং অফ ফায়ার নামে পরিচিত একটি টেকটনিক বেল্টে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রয়েছে এবং ভূমিকম্পের জন্য একটি হটস্পট। জুলাই মাসে, এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার একটি বিরাট ভূমিকম্পের ফলে সুনামি হয়েছিল। উপকূলীয় একটি গ্রামের কিছু অংশ সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget