এক্সপ্লোর

রাশিয়া বার করেছে বিশ্বের প্রথম করোনা টিকা, জেনে নিন কিছু খুঁটিনাটি

এই পরীক্ষার ফল হাতে আসার আগেই রুশ সরকার অবশ্য বলে দিয়েছিল, ১২ অগাস্ট টিকা রেজিস্টার করবে তারা।

কলকাতা: রাশিয়া দাবি করেছে, বিশ্বের প্রথম করোনা টিকা বার করেছে তারা। এই টিকা এক সঙ্গে তৈরি করেছে গামেলেয়া রিসার্চ ইনস্টিটিউট ও রুশ প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞরা বলে থাকেন, কোনও অজানা অসুখের পার্শ্বপ্রতিক্রিয়াহীন সম্পূর্ণ নিরাপদ টিকা বার করতে কম সে কম ২ বছর লাগার কথা। সেখানে রাশিয়া এই টিকা বার করে ফেলেছে মাত্র কয়েক মাসের মধ্যে। যদিও এর ক্লিনিক্যাল ট্রায়াল থেকে পাওয়া নথি ও অন্যান্য তথ্য বিশেষজ্ঞরা এখনও পরীক্ষা করছেন। আরও পড়ুন: বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিনের ঘোষণা রাশিয়ার, প্রথম টিকা নিলেন পুতিন-কন্যা এই পরীক্ষার ফল হাতে আসার আগেই রুশ সরকার অবশ্য বলে দিয়েছিল, ১২ অগাস্ট টিকা রেজিস্টার করবে তারা। দেখা গেল, তার একদিন আগেই তারা টিকা নথিভুক্তিকরণ করে ফেলল। দুটি প্রতিষ্ঠানে হয়েছে এই টিকার পরীক্ষা। এগুলি হল, বুরডেঙ্কো মেইন মিলিটারি ক্লিনিক্যাল হসপিটাল ও সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি। ১৮ জুন শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল, তাতে যোগ দেন মাত্র ৩৮ জন স্বেচ্ছাসেবী। টিকা নেওয়ার পর তাঁদের সকলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় বলে দাবি করেছে রুশ প্রশাসন। ১৫ জুলাই ছেড়ে দেওয়া হয় এঁদের, আর এক দল স্বেচ্ছাসেবীর ওপর দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হয় ২০ তারিখ। গামেলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ বলেছেন, অ্যাডিনোভাইরাসের ওপর ভিত্তি করে তাঁরা এক ধরনের নির্জীব কণা দিয়ে এই টিকা তৈরি করেছেন। এর ফলে মানুষের শরীরের কোনও ক্ষতি হবে না বলে তাঁর দাবি। রাশিয়ার এই টিকা হল সাধারণ ঠাণ্ডা লাগার সার্স-কোভিড-২ টাইপ অ্যাডিনোভাইরাসের ভিত্তিতে তৈরি হওয়া এক ভেক্টর ভ্যাকসিন। রুশ বৈজ্ঞানিকরা করোনাভাইরাসের জেনেটিক মেটেরিয়াল এই বিপত্তিহীন ক্যারিয়ার ভাইরাসে এমবেড করেছেন। এর ফলে মানব শরীরে অল্প অল্প রোগ জীবাণু ঢুকিয়ে দেখা হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা। গিন্টসবার্গের কথায়, করোনার কণা অত্যন্ত শারীরিক অস্বস্তি তৈরি করতে পারে কারণ কোনও বাইরের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করানো হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালরকম বেড়ে যায়। এই পরিস্থিতিতে অনেকের জ্বরও আসতে পারে। টিকা পরীক্ষার সময় স্বেচ্ছাসেবীদের শরীরের তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল বলে তিনি জানিয়েছেন।প্যারাসিটামল খেলেই এ ধরনের সমস্যা মিটে যাবে বলে তাঁর দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Kalyan Banerjee: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?

ভিডিও

Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'
Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের
21st July Row :
CJP Protest Delhi | আন্দোলনকারীদের পাশে রাহুল-প্রিয়ঙ্কা, টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ | COngress News
Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget