এক্সপ্লোর

বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিনের ঘোষণা রাশিয়ার, প্রথম টিকা নিলেন পুতিন-কন্যা

রুশ প্রেসিডেন্টের দাবি, এই ভ্যাকসিনটি সব মাপকাঠিতে সাফল্যের সঙ্গে উতরেছে। এই ভ্যাকসিনটি করোনাভাইরাসের মোকাবিলায় দীর্ঘমেয়াদী রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

মস্কো: বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে চলা গবেষণার মধ্যেই প্রথম করোনাভাইরাস টিকার উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্বে এটিই প্রথম করোনা ভ্যাকসিন। এই নথিভুক্তিকরণের ফলে শীঘ্রই এবার এই ভ্যাকসিনের গণ-উৎপাদনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

তবে, বিশেষজ্ঞরা এই ভ্যাকসিন নিয়ে সন্দিহান। কারণ, এখনও ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়া চলছে। এর সুরক্ষা ও কার্যকারিতা এখনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। তার আগেই, ঘোষণা করা কতটা যুক্তিসঙ্গত, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

পুতিন জানিয়েছেন, দেশে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের নথিভুক্তিকরণ করা হল। প্রথম টিকাগ্রহণ করেছেন তাঁর এক মেয়ে। রুশ প্রেসিডেন্টের দাবি, এই ভ্যাকসিনটি সব মাপকাঠিতে সাফল্যের সঙ্গে উতরেছে। এই ভ্যাকসিনটি করোনাভাইরাসের মোকাবিলায় দীর্ঘমেয়াদী রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

পুতিন জানান, ভ্যাকসিনটি যথেষ্ট পরিমাণ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। তিনি জানান, তাঁর দুই মেয়ের একজনের শরীরে এই ভ্যাকসিন ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে এবং সে ভাল আছে বলেও জানান পুতিন।

রুশ প্রশাসন জানিয়েছে, প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন পেশার সঙ্গে যুক্তদের টিকা দেওয়া হবে। তারপর সাধারণ মানুষের শরীরে এর প্রয়োগ করা হবে।

গত ১৭ জুন ৭৬ জন স্বেচ্ছাসেবকের উপের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় প্রথমবার। তবে এই পরীক্ষার তিনটি পর্যায় রয়েছে, যা সেই থেকে চলছে।

গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেখানে ভ্যাকসিন গবেষণা চলছে তারই ডিরেক্টর অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার করবে এই টিকা৷

তাঁর মতে, এই ভ্যাকসিন নিয়ে যে যাই বলুক না কেন, এতে মানব শরীরে কোনও ক্ষতি হবে না৷ যে কণা এবং বস্তু তাদের নিজস্ব প্রজনন করতে পারে সেগুলিই জীবন্ত বলে মনে করা হয়।

বাকিগুলি যে সব কণা নিয়ে প্রশ্ন থাকে সেগুলি আর বৃদ্ধি পেতে পারে না৷টীকাকরণের পর অনেকের জ্বর আসতে পারে৷ কারণ শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টীকা দেওয়ার পর এটা একটা সাইড এফেক্ট৷ তবে প্যারাসিটামল খেয়ে অতি সহজেই তার থেকে মুক্তি মিলবে৷

বিপুল চাহিদার কথা মাথায় রেখে চলতি বছরেই প্রায় সাড়ে চার কোটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করতে চলেছে রাশিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget