এক্সপ্লোর

European Human Rights Court: 'ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয় বিমান, ২৯৮ জনের মৃত্যু তাতেই', MH17 নিয়ে দোষী সাব্যস্ত রাশিয়া

MH17 Shot Down: ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রাশিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে।

দ্য হেগ: একদশক আগের মামলায় ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতে ধাক্কা খেল রাশিয়া। আদালত জানিয়ে দিল, যাত্রীসমেত মালয়েশিয়া এয়ারলাইন্সের MH17 বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছিল রাশিয়া। আর তাতেই বিমানটি ভেঙে পড়ে, মারা যান ২৮৩ জন যাত্রী, ১৫ জন বিমানকর্মী। রাশিয়ার বিরুদ্ধে মোট চারটি মামলা নিয়ে হাজির হয়েছিল ইউক্রেন এবং নেদারল্যান্ডস। সেই মামলাতেই রাশিয়ার বিরুদ্ধে রায় শোনাল আদালত। (MH17 Shot Down)

ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রাশিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ভেঙে পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি। তদন্তে নেমে দেখা যায়, পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাকামীদের দখলে থাকা এলাকা থেকে রাশিয়ার তৈরি Buk ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয় বিমানটিকে। ওই বিচ্ছিন্নতাকামীরা রাশিয়ার সমর্থক। তাই বিমান ভেঙে পড়ার জন্য রাশিয়ার ভূমিকা নিয়ে চর্চা হচ্ছিল গোড়া থেকে। কিন্তু মস্কো অভিযোগ অস্বীকার করে আসছিল এযাবৎ। (European Human Rights Court)

কিন্তু ইউরোপের মানবাধিকার আদালতের ৫০১ পাতার রায় বলছে, সমস্ত তথ্যপ্রমাণ বলছে, ইচ্ছাকৃত ভাবে MH17 বিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হতেই পারে সামরিক বিমান ভেবে ভুল করা হয়েছিল। কিন্তু রাশিয়া যেভাবে আগাগোড়া দায় অস্বীকার করে আসছিল, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মত বিচারপতিদের। আদালত জানিয়েছে, সঠিক তদন্ত করতে ব্য়র্থ হয় রাশিয়া, যা মৃতদের পরিবার-পরিজনদের যন্ত্রণা আরও বৃদ্ধি করে।

এর আগে, রাষ্ট্রপুঞ্জের বিমান সংস্থার তদন্তেও বিমান দুর্ঘটনার দায় রাশিয়ার কাঁধে চাপানো হয়। ইউরোপের মানবাধিকার আদালত আরও তিনটি মামলায় রাশিয়াকে দোষী সাব্য়স্ত করেছে, যার মধ্যে ইউক্রেনে খুন, অত্যাচার, ধর্ষণ, ধ্বংসলীলা চালানোর অভিযোগ রয়েছে। ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগও ছিল। ইউক্রেনের সাধারণ নাগরিকের মনে ভয় সঞ্চার করা, হাজার হাজার আহত নাগরিককে খুন করে রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে জানান বিচারপতিরা। যুদ্ধক্ষেত্রে ধর্ষণ যখন যুদ্ধের হাতিয়ার হয়ে ওঠে, তা চরম নৃশংসতা বলে জানানো হয়। 

ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনে হামলা চালালে, ২০২২ সালেই রাশিয়াকে তারা বহিষ্কার করে। তবে একাধিক অভিযোগের শুনানি অব্যাহত রাখা হয়। রাশিয়া সেই শুনানিতে উপস্থিত থাকতেও বাধ্য। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এখনও নির্দেশ আসা বাকি রয়েছে। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের দাবি, এই রায়ে অন্তঃসারশূন্য। তাঁরা মানতে বাধ্য নন। মানবাধিকার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget