এক্সপ্লোর

Mamata Banerjee: ‘পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে?’, কেন্দ্রকে দুষলেন 'চিন্তিত' মমতা

Mamata Banerjee Ukraine Students Evacuation: ট্যুইটে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত। জীবন খুবই মূল্যবান।"

নয়া দিল্লি: যুদ্ধ যে এখনই থামার নয় তা কার্যত স্পষ্ট।  এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে, ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, হাঙ্গেরি হয়ে ভারতে ফিরছেন, এদেশের হাজার হাজার পড়ুয়া। প্রাণ হাতে করে কোনওরকমে দেশে ফিরেছেন বাঙালি পড়ুয়ারা। তবে এখনও সে দেশে রয়ে গিয়েছেন অনেক পড়ুয়ারা। প্রাণ হাতে নিয়ে কোনওমতে রয়েছেন তাঁরা। এই প্রেক্ষাপটে কেন্দ্রকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিন ট্যুইটে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত। জীবন খুবই মূল্যবান। পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে? এই কাজ কেন আগে করা হয়নি ? দ্রুত পর্যাপ্ত পরিমাণে বিমানের ব্যবস্থা করুক কেন্দ্র। যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভারতে ফেরানো হোক।' যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে। যাঁরা এখনও আটকে আছেন তাঁদের ফেরাতে ভারত থেকে বিমান পাঠানো হচ্ছে।"

 

অন্যদিকে, সময় যত যাচ্ছে ততই উত্তাপ বাড়ছে ইউক্রেনে। অশান্ত সেই দেশ থেকে ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ফিরিয়ে আনছে ভারত। এরই মধ্যে বাড়ল বিতর্ক। নবীনের মৃত্যুর পর এবার ইউক্রেনে আক্রান্ত ভারতীয় ছাত্র। ইউক্রেন ছাড়ার আগে কিভে গুলিবিদ্ধ দিল্লির বাসিন্দা হরজ্যোৎ সিংহ। কিন্তু এই অবস্থাতেও তিনি ভারতীয় দূতাবাসের তরফে কোনও সাহায্য পাচ্ছেন না বলেই অভিযোগ করেছেন। 

ইউক্রেনে পড়তে যাওয়া মেডিক্যালের ছাত্র হরজ্যোৎ সিংহ বলেন,  ‘বুক, হাত, পায়ে গুলি, অজ্ঞান হয়ে যাই, কেউ জানত না। কিন্তু এখনও ভারতীয় দূতাবাসের তরফে কোনও সাহায্য পাইনি। আমি প্রতিদিন চেষ্টা করছি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে। প্রতিদিনই তাঁরা বলছে কিছু করবেন। কিন্তু কোনও সাহায্য পাচ্ছি না।" প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গুলিবিদ্ধ হয়েছেন এই পড়ুয়া। ইউক্রেন থেকে দেশে ফেরার পথে কিভে গুলিবিদ্ধ দিল্লির বাসিন্দা হরজ্যোত সিং।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget