এক্সপ্লোর

আবার শোরগোল জঙ্গলমহলে, গোয়ালতোড়ের মাটি খুঁড়তেই বের হল অস্ত্রভাণ্ডার, কার আমলে? শুরু রাজনৈতিক তরজা

উকলার জঙ্গলে কম্বলের উপর প্লাস্টিক জড়ানো প্রচুর জং ধরা রাইফেল উদ্ধার... মিলল বিদ্যুতের তার, টিনের কৌটো

পশ্চিম মেদিনীপুর: চারদিকে ঘন জঙ্গল। তার মাঝেই মাটি খুঁড়তেই, একের পর এক উঠে এল আগ্নেয়াস্ত্র। মিলল টিনের কৌটো, বিদ্যুতের তার। দীর্ঘ কয়েক বছর পর আবারও অস্ত্র উদ্ধার জঙ্গলমহলে।

আগ্নেয়াস্ত্র মিলল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। সম্প্রতি ঝাড়গ্রামের জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার উখলা গ্রাম লাগোয়া জঙ্গলে, জেসিবি নিয়ে যায় গোয়ালতোড় থানার পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক বন্দুক। অন্তত ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

হিংসা নেই। দীর্ঘদিন রক্তপাতেরও খবর মেলেনি জঙ্গলমহলে। কিন্তু বারুদের গন্ধহীন সেই জঙ্গলেই হঠাৎ অস্ত্রের খোঁজ মেলায় আতঙ্কে গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দার মতে, একসময় মাওবাদীরা যাতায়াত করত, তারাই হয়ত রেখেছে বলে দাবি তাঁদের। আরেকজন স্বীকার করলেন, তাঁরা ভয়ে রয়েছেন।

কারা লুকিয়ে রেখেছিল এই সমস্ত অস্ত্র? খোঁজ চালাচ্ছে পুলিশ। কিন্তু জঙ্গলমহলে অস্ত্র উদ্ধার হতেই, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের দাবি, সিপিএমের লুকিয়ে রাখার সম্ভাবনা বেশি।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আবার বলেন, সাহস থাকলে তৃণমূল মিছিল ডাকুক, নবান্ন ঘেরাও করুক। ১০ বছরে কেন কিছু করতে পারেনি, যিনি মাটির তলায় রাখতেন, তাঁরা তো তৃণমূলে। পুলিশ কী করছে।

বছর ঘুরলেই বিধানসভা ভোট। বাংলা দখলে উঠেপড়ে লেগেছে বিজেপি। তাই অস্ত্র উদ্ধারের ঘটনায়, সিপিএমের সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকেও আঙুল তুলছে গেরুয়া শিবির।

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আগে কঙ্কাল মিলেছিল। এখন অস্ত্র পাওয়া যাচ্ছে। ওই জায়গা তো মুক্তাঞ্চল ছিল, মাওবাদী ও হার্মাদও হতে পারে। সিপিএমের সম্ভাবনা থাকলেও, এ সরকারের আমলে নয়, তা বলা যায় না। তদন্ত হওয়া উচিত।

সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে আগে ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে জঙ্গলমহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Weather Update: ৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস
৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস
West Bengal Assembly Election 2026: বিবাহবহির্ভূত সম্পর্কের জের, ভোটের আগে খুন বিজেপি কর্মী
বিবাহবহির্ভূত সম্পর্কের জের, ভোটের আগে খুন বিজেপি কর্মী
Bratya On Gyanesh: জ্ঞানেশ কুমারকে এবার 'হিটলারের' সঙ্গে তুলনা ব্রাত্য বসুর !
জ্ঞানেশ কুমারকে এবার 'হিটলারের' সঙ্গে তুলনা ব্রাত্য বসুর ! "ভোট ঘোষণার পর...এটা করা যায় না"

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget