এক্সপ্লোর

Sabang Teen Boy : ৫ মাস মলদ্বারে আটকে ছিল কলম ! সফল অস্ত্রোপচারে স্বস্তি সবংয়ের কিশোরের

কাজে এল স্বাস্থ্যসাথী কার্ড। মেদিনীপুর শহর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার করে সবংয়ের কিশোরের মলদ্বার থেকে বের করা হল কলম।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘ পাঁচ মাস ধরে মলাশয়ে কলম আটকে ছিল। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে ভুবনেশ্বরের AIIMS-এ গিয়েও মেলেনি সুরাহা। অবশেষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নিখরচায় মেদিনীপুর শহর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কলম বের করে সবংয়ের কিশোর তথা নবম শ্রেণির ছাত্র সুদীপ মঠের নতুন জীবন দান করলেন চিকিৎসকরা।

গত ২৯ জানুয়ারি বাড়ির লোকেরা প্রথমে দেখতে পান, সুদীপের মলদ্বার দিয়ে রক্ত পড়ছে । জিজ্ঞাসা করলেও বিশেষ কিছু বলতে পারেনি সুদীপ। সুদীপের বাবা-মা তাকে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে তাঁরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তাঁরা আবার নিয়ে যান ভুবনেশ্বরের এইমস হাসপাতালে। বহু পরীক্ষা নিরীক্ষার পরেও সুদীপের কষ্ট মুক্ত হয়নি।

এদিকে ততদিনে সুদীপের বাবা তথা পেশায় খেলনা বিক্রেতা মুকুন্দ মঠের প্রায় দুই লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। অবশেষে প্রায় ৫ মাস যন্ত্রণা সহ্য করে স্বাস্থ্যসাথী কার্ডের ভরসায় ভর্তি করা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ডাক্তার আশিস মণ্ডল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন, সুদীপের মলাশয়ে আটকে রয়েছে একটি কলম। অপারেশন করে সেটি বের করতে হবে। অবশেষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সায় সুদীপের এই জটিল অপারেশনে সফলভাবে করে কলমটি বের করা হয়।

অপারেশনে ডাক্তার আশিস মণ্ডলের সঙ্গে ছিলেন সুনন্দিতা বেরা এবং অ্যানাস্থেটিস্ট দীপক দাস। তবে মলাশয় ও মলদ্বারে ইনফেকশন ছড়িয়ে পড়ায় সেই চিকিৎসাই করা হচ্ছে এখন। তবে সুদীপ অনেকটাই স্থিতিশীল বলে জানালেন ডাক্তাররা।

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের কাপাসদা গ্রামের বাসিন্দা সুদীপ। বাবা মুকুন্দ মঠ ও মা শেফালী মঠ ছেলেকে নুতুন জীবনদান দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারদের। প্রশ্ন উঠছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে ভুবনেশ্বরের এইমস কেন ধরতে পারল না যে সুদীপের মলদ্বারে কলম আটকে রয়েছে। ঠিকমতো চিকিৎসা হলে দীর্ঘ ৫ মাস ধরে এই যন্ত্রণা সহ্য করতে হত না সুদীপকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget