এক্সপ্লোর

Sadhguru Health Update: মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচার, সঙ্কট কাটিয়ে উঠতে পারলেন সদ্গুরু?

Sadhguru Health Update : অপারেশনের পর সদগুরু নিজেই তাঁর স্বাস্থ্যের কথা জানিয়েছেন। আর তাঁকে কথা বলতে দেখে অনেকটাই আশ্বস্ত হন অনুগামীরা।

নয়া দিল্লি : কেমন আছেন সদগুরু ? চিন্তায় তাঁর ভক্তমহল। আধ্যাত্মিক গুরু সদগুরুর (Spiritual leader Sadhguru Jaggi Vasudev) ব্রেন সার্জারির খবর শুনে  চিন্তায় পড়ে যান তাঁর অনুগামীরা। সম্প্রতি শিবরাত্রির অনুষ্ঠানে তাঁকে লক্ষ লক্ষ ভক্তর সঙ্গে দেখা যায়। একাধিক সঙ্গীতশিল্পীর সঙ্গে স্টেজেও দেখা যায় তাঁকে, একে বারে স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু তখনও নাকি প্রবল মাথা যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এরপর যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  সম্প্রতি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ( Indraprastha Apollo Hospital ) এ তাঁর অপারেশন হয়েছে। চিকিৎসকের কথায় তাঁর মস্তিষ্কে যেমন রক্তক্ষরণ হয়েছিল তা রীতিমতো সঙ্কটের। Isha foundation এর তরফে জানানো হয়েছে, তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। সদগুরুর স্বাস্থ্যের আপডেট দিয়ে ঈশা জানিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি ভাল হয়ে উঠছেন। ঈশার তরফে সকলকে ধন্যবাদ দেওয়া হয়েছে। 


দিল্লির ওই বেসরকারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট চিকিৎসক বিনীত কুরি জানান, বেশ কিছুদিন ধরেই মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন সদগুরু।  চার সপ্তাহ ধরে মাথার যন্ত্রণা চলছিল। তিনি কাউকেই বুঝতে দেননি। সব কাজও করছিলেন স্বাভাবিক ছন্দেই।  মাথায় যন্ত্রণা নিয়েই ৮ মার্চ তিনি শিবরাত্রির অনুষ্ঠান করেন, যা সারা বিশ্বের নজর কেড়ে নেয়। 

শিবরাত্রির অনুষ্ঠানের পর ১৫ তারিখ প্রচণ্ড যন্ত্রণা বেড়ে যায় সদগুরুর।  মারাত্মক কষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মাথায় এই মারাত্মক যন্ত্রণা নিয়েও তিনি কীভাবে স্বাভাবিক জীবনযাপন করছিলেন,  তা ভেবে বিস্ময়প্রকাশ করেছেন চিকিৎসকরা।  

অপারেশনের পর সদগুরু নিজেই তাঁর স্বাস্থ্যের কথা জানিয়েছেন। আর তাঁকে কথা বলতে দেখে অনেকটাই আশ্বস্ত হন অনুগামীরা। সদগুরু অনুগামীদের আশ্বস্ত করে বলেন, ‘হাসপাতালের নিউরোসার্জেনরা আমার মাথায় অস্ত্রোপচার করে কিছু খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা কিছুই পাননি।’ এই কথা বলে হালকা হাসেন সদগুরু। তিনি মজা করে বলেন, ডাক্তাররা দেখেশুনে বলেন, সব খালি। তখন আবার তাঁরা সেলাই করে দিলেন। তিনি জানান, মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। 

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget