এক্সপ্লোর

লাভ হয়নি সংশোধিত নাগরিকত্ব আইনে, মোদি-শাহ অনেক চেষ্টা করেছেন, কিন্তু ঝাড়খন্ড হাতছাড়া হল বিজেপির! কটাক্ষ শিবসেনার

সোমবার নাগরিকত্ব(সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রয়াত মার্কিন নেতা মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করে বিজেপিকে প্রচ্ছন্ন আক্রমণ করেন রাউত। প্রবাদপ্রতিম নাগরিক আন্দোলনের নেতাকে স্মরণ করে রাউত বলেন, রাজনীতি ধর্মীয় বিরোধ, বিবাদ সৃষ্টি করলে স্পষ্ট বুঝে নিতে হবে যে, দেশ ভুল লোকজনের হাতে চলছে।

নয়াদিল্লি: ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে খারাপ ফলের জন্য বিজেপিকে কটাক্ষ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনেক চেষ্টা সত্ত্বেও বিজেপি হিন্দি বলয়ে হারল বলে মন্তব্য করলেন তিনি। এদিন সকালে প্রতিবেশী রাজ্যে ভোটগণনার শুরু থেকেই স্পষ্ট ট্রেন্ড ছিল যে, বিজেপি পিছিয়ে পড়ছে, এগিয়ে যাচ্ছে কংগ্রেস-জেএমএম জোট। শিবসেনা শীর্ষ নেতাটি আরও বলেছেন, বিজেপির হাতছাড়া হল ঝাড়খন্ড। মহারাষ্ট্রের পর আরও একটা রাজ্য হারাল বিজেপি। যেভাবে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করা হল, তাতে বিজেপির লাভ হয়নি। গতকাল দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি কাটাতে সাহায্য করলেও সংসদেই এব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা আসা উচিত ছিল বলে অভিমত জানিয়েছেন রাউত। সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, কংগ্রেস-এনসিপির জোটে ঢুকে সরকার গড়েছে। এই প্রেক্ষাপটে ইদানীং বিজেপিকে নিশানা করে চলেছেন তিনি। সোমবার নাগরিকত্ব(সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রয়াত মার্কিন নেতা মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করে বিজেপিকে প্রচ্ছন্ন আক্রমণ করেন রাউত। প্রবাদপ্রতিম নাগরিক আন্দোলনের নেতাকে স্মরণ করে রাউত বলেন, রাজনীতি ধর্মীয় বিরোধ, বিবাদ সৃষ্টি করলে স্পষ্ট বুঝে নিতে হবে যে, দেশ ভুল লোকজনের হাতে চলছে। সংশোধিত নাগরিকত্ব আইন সংসদের দুই কক্ষে গৃহীত হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের মধ্যেই কংগ্রেস সহ বিরোধীদের দাবি, কেন্দ্রের সরকার দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটাচ্ছে। নতুন আইনে বলা হয়েছে, ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচার এড়াতে পালিয়ে আসা অ-মুসলিম ৬টি ধর্মের লোকজনকে শরণার্থীর মর্যাদা ও ভারতের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তেও শিবসেনা চরম সঙ্কটে পড়া কৃষকদের সমস্যাগুলি তোলার বদলে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইনের মতো ধর্মীয় আবেগে মোড়া ইস্যু খুঁচিয়ে তুলছে বলে অভিযোগ করেছে। শিবসেনা সভাপতি তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মহারাষ্ট্রের কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, কৃষকদের সমস্যা লাঘব করতে এটাই উদ্ধব ঠাকরের প্রথম পদক্ষেপ। এতে ৯০ শতাংশের বেশি চাষির লাভ হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী তাঁর ভাষণে হিন্দু হওয়া অপরাধ কিনা বলে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে রাউত বলেন, কৃষকদের বেশিরভাগই হিন্দু, ধর্মীয় আবেগের ইস্যু তুলে তাঁদের সমস্যা দূর করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget