এক্সপ্লোর

SBI Customers Alert : ১০ লাখ দেখলেই লাফাবেন না, প্রতারকদের রুখতে 'রক্ষাকবচ' দিল SBI

সম্প্রতি প্রতারকদের থেকে সাবধান হতে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক।যেখানে বলা হয়েছে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল খুলবেন না।

নয়াদিল্লি: বার বার সচেতন করেও প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন গ্রাহকরা। অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে ফের গণেশ চতুর্থীতে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ট্যুইটে হ্যাকার হানার 'রক্ষাকবচ' দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।

ট্যুইটে কী বলেছে SBI ?
এদিন গণেশ চতুর্থী উপলক্ষে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। যেখানে বলা হয়েছে, অহেতুক প্রলোভনে পা দেবেন না। কেউ ১০,০০,০০০ টাকার পুরস্কার জিতেছেন বললেই সেই ফাঁদে পা দেবেন না। সাইবার সুরক্ষা পেতে এবার ভগবান গণেশ আপনাদের পথ দেখাবেন। তবে এই প্রথমবার নয়। সময়ে সময়ে গ্রাহকদের সাইবার প্রতারকদের থেকে রক্ষা করতে সতর্ক করে ব্যাঙ্ক। 

সম্প্রতি প্রতারকদের থেকে সাবধান হতে একটি ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক।যেখানে বলা হয়েছে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল খুলবেন না। নতুবা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এমনকী নিজের ব্যক্তিগত ও গোপন তথ্য খোওয়াতে পারেন আপনি। ব্যাঙ্ক কখনও আপনার ওটিপি, KYC, পাসওয়ার্ড বা কার্ডের বিবরণ ফোনে চাইবে না।

কিছুদিন আগেই সাইবার ক্রাইম থেকে গ্রাহকদের লেনদেন সুরক্ষিত করতে গাইডলাইন দিয়েছে স্টেট ব্যাঙ্ক। নীচে দেওয়া রইল সুরক্ষিত পাসওয়ার্ডের সেই ৮ উপায়।
পাসওয়ার্ডে আপার ও লোয়ারকেস লেটার ব্যবহার করা উচিত গ্রাহকদের। যেমন-aBjsE7uG
পাসওয়ার্ডে তৈরির ক্ষেত্রে নম্বরও সিম্বল ব্যবহার করা উচিত ইউজারদের। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-AbjsE7uG61!@
কমপক্ষে ৮টা ক্যারেকটার ব্যবহার করা উচিত পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে। যেমন-aBjsE7uG
সাধারণ ডিকশনারির বাক্য ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ডে। যেমন বলা যেতে পারে এই ধরনের সাধারণ বাক্যগুলিকে- itislocked ও thisismypassword 
স্মরণীর কিবোর্ড পাসওয়ার্ড ছেড়ে পাসওয়ার্ডে ইমোটিকনস ব্যবহার করা উচিত। যেমন- এগুলো "qwerty" অথবা "asdfg" ছেড়ে ":)", ":/" এই চিহ্ণগুলো ব্যবহার করুন।
কখনোই ১২৩৪৫৬৭৮ অথবা abcdefg পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।
ভুল করেও এই ধরনের পাসওয়ার্ড দেবেন না। যেমন- DOORBELL - DOOR8377। এতে চতুর হতে গিয়ে ফতুর হতে হবে আপনাকে।
কখনোই পাসওয়ার্ডের মধ্যে পরিবার বা জন্মের সাল , তারিখ উল্লেখ করবেন না। যেমন-Ramesh@1967।

কোন নম্বরে জানাবেন অভিযোগ ?  
একবার ডিজিটাল লেনদেনের পরে গ্রাহকের কাছে এসএমএস আসবেই। কোনও কারণে এসএমএস না এলে লেনদেনের বিষয়ে যাচাই করা উচিত গ্রাহকদের। কোনও ধরনের প্রতারণার বিষয় মনে হলে SBI-এর অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাঙ্কের কাস্টমার কেয়ার 1800111109, 9449112211, 08026599990 নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও রয়েছে National Cyber Crime Reporting Portal-এর 155260 নম্বর। এখানেও সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন গ্রাহক। 

আরও পড়ুন : SBI customer Alert ! শূন্য হতে পারে অ্যাকাউন্ট, আপনার ফোনে এই ৪ অ্যাপ নেই তো ?

আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget