এক্সপ্লোর

রক্ষণাবেক্ষণের কাজের জের, বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন পরিষেবা

এই সময়ে গ্রাহকদের পাশে থাকার জন্য আবেদন জানিয়েছে এসবিআই।

নয়াদিল্লি: রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন পরিষেবা। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, ইওনো, ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০ জুন রাত ১ টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। এই সময়ে গ্রাহকদের পাশে থাকার জন্য আবেদন জানিয়েছে এসবিআই।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আরও উন্নত ব্যাঙ্কিং পরিষেবা দিতে চাইছি আমরা। তাই এই কাজের জন্য গ্রাহকদের আমাদের পাশে থাকার আর্জি জানাচ্ছি। এর আগে গত ১৭ জন এবং ১৩ জুন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। এর ফলে ইওনো, ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই পরিষেবার সুবিধা নিতে পারেননি গ্রাহকরা।

উল্লেখ্য, সারা দেশে স্টেচ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২২ হাজার ব্রাঞ্চ রয়েছে, ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে। গত বছর ৩১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, মোট গ্রাহকদের মধ্যে ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে থাকেন। ১৯ মিলিয়ন গ্রাহক মোবাইল ব্যাঙ্কিং করেন। প্রতিদিন ইওনোতে ৯ মিলিয়ন গ্রাহক লগ ইন করে থাকেন। এসবিআই সূত্রে খবর, ডিসেম্বর পর্যন্ত ১.৫ মিলিয়ন গ্রাহক ইওনোর মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন। যার মধ্যে ৯১ শতাংশ গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

প্রসঙ্গত, মহামারী পরিস্থিতিতে করোনা চিকিৎসার জন্য অত্যন্ত কম সুদের হারে লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যাঁদের ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন। ১ এপ্রিল বা তার পরে কোনও গ্রাহক বা তাঁর পরিবারের কারোর করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে শর্ত সাপেক্ষে লোন দেওয়া যাবে। ব্যাঙ্ক সূত্রে খবর, চাকুরিজীবী বা চাকুরিজীবী নয়, পেনশনার্সরা এই সুবিঝা পাবেন। লোন পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাহককে করোনা পজিটিভ রিপোর্ট জমা দিতে হবে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget